৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ October, ২০২৬

৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ October, ২০২৬ |
স্কটল্যান্ডের উত্তর উপকূলে অবস্থিত অর্কনি দ্বীপপুঞ্জের উত্তরতম দ্বীপ নর্থ রোনাল্ডসে দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো জন্ম নিয়েছে একটি শিশু। যার কারণে স্কটিশ এই দ্বীপের বাসিন্দারা আনন্দে আত্মহারা। অ্যালিস ট্রেইল ফোর্ড ও তার সঙ্গী জর্জ সুয়ারেজ গত ১৫ সেপ্টেম্বর তাদের পুত্রসন্তানকে স্বাগত জানান। শিশুটির নাম রাখা হয়েছে ডানকান ওয়াইল্ডার থরস্টেইন ট্রেইল সুয়ারেজ ফোর্ড। দ্বীপটিতে এর আগে সর্বশেষ শিশু জন্ম নিয়েছিল ১৯৯২ সালের আগস্টে। সেই শিশুটির নাম থমাস ব্রকম্যান। নর্থ রোনাল্ডসে কোনো হাসপাতাল বা স্থায়ী চিকিৎসক নেই। মাত্র ৭০ জন বাসিন্দার এই দ্বীপে রয়েছেন একজন স্থায়ী নার্স। গুরুতর চিকিৎসার জন্য দ্বীপটির বাসিন্দাদের উড়োজাহাজে অথবা প্রায় দুই ঘণ্টা ৪০ মিনিটের সমুদ্রযাত্রা করে বড় কোনো চিকিৎসাকেন্দ্রে

যেতে হয়। দ্বীপেই সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর অ্যালিস ও জর্জ স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। জরুরি পরিস্থিতি তৈরি হলে কীভাবে তা মোকাবিলা করা হবে, সে বিষয়েও আগেই পরিকল্পনা করা হয়। শেষ পর্যন্ত কোস্টগার্ডের একটি হেলিকপ্টারে করে দুই ধাত্রীকে দ্বীপটিতে নিয়ে যাওয়া হয়। তাদের উপস্থিতিতেই নিরাপদে শিশুটির জন্ম হয়। সূত্র: সামা টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গতির বাজারে পিছিয়ে প্রগতি পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ ৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটি বলল, ‘এটা প্রিমিয়ার লিগের ষড়যন্ত্র’ সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের এ যেন আরেক জুলাইঃ ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর-১০, পুলিশের উপর হামলা-গাড়িতে আগুন বেলুচিস্তানে বিদ্রোহী নারী যোদ্ধা ইউনিটের প্রথম সশস্ত্র অভিযান, ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএফের সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজির কোন্দল: অন্ধ সবজি বিক্রেতার কিশোর পুত্রকে ভাতের টেবিল থেকে ডেকে নিয়ে হত্যা তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা