ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি!
দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানসিটি বলল, ‘এটা প্রিমিয়ার লিগের ষড়যন্ত্র’
এ যেন আরেক জুলাইঃ ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র মিরপুর-১০, পুলিশের উপর হামলা-গাড়িতে আগুন
তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা
বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান
গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”
“অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা
বেলুচিস্তানে বিদ্রোহী নারী যোদ্ধা ইউনিটের প্রথম সশস্ত্র অভিযান, ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএফের
পাকিস্তানের বেলুচিস্তানে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) নারী যোদ্ধাদের একটি নতুন ইউনিটের সামনে আসার ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির দাবি, নবগঠিত এই ইউনিটের সদস্যরা তুরবাত ও কালাতের মাংচার এলাকায় পৃথক অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর ৯ সদস্যকে হত্যা করেছেন। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
বিএলএফ সম্প্রতি “কারিমা সশস্ত্র আক্রমণ বিভাগ” (কা’দ) নামে একটি নারী যোদ্ধা ইউনিট গঠনের কথা জানিয়েছে। সোমবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, অভিযানের আগে এক নারী কমান্ডার যোদ্ধাদের নির্দেশনা দিচ্ছেন। ভিডিওর বিভিন্ন দৃশ্যে নারী যোদ্ধাদের অস্ত্র হাতে অবস্থান করতে এবং মাংচারে তল্লাশি চালাতে দেখা গেছে।
প্রথম অভিযানে তুরবাতে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া বাহিনীর (কিউআরএফ) একটি গাড়িবহরে হামলা চালানো হয়,
এতে ছয় সেনাসদস্য নিহত হন। পরে কালাতের মাংচারে আরেকটি অভিযানে আরও তিনজন নিহত এবং কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বিদ্রোহী গোষ্ঠীর তথ্যমতে কালাতের অভিযানটি ছিল এই ইউনিটের দ্বিতীয় অভিযান। বিএলএফের ভিডিও অনুযায়ী, তুরবাতের জোসক এলাকায় সিপিইসি সড়কে কনভয়ে হামলা চালানো হয়। সেনাবাহিনীর অবস্থান এই হামলা নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর আলাদা কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় পৃথক সামরিক অভিযানে সাত সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। বেলুচিস্তানে নারীদের সশস্ত্র সংশ্লিষ্টতা নতুন নয়। এ বছরের শুরুতে প্রদেশটিতে ভয়াবহ হামলার পর বিএলএ এক নারী আত্মঘাতী হামলাকারীর ভিডিও প্রকাশ করেছিল। তবে নারীদের নিয়ে আলাদা
যুদ্ধ-ইউনিট প্রকাশ্যে আনা তুলনামূলক নতুন ঘটনা।