নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৬ |
মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে এবার ‘জেল ভরো আন্দোলন’ বা গণ-গ্রেফতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ভারতের ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই কর্মসূচি ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে এই আন্দোলন শুরু হওয়ার কথা রয়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, শিবাজী পার্ক শুধু খেলাধুলার জন্য নির্ধারিত এবং সেখানে সমাবেশ করলে শব্দদূষণ হতে পারে ও আশপাশের বড় হাসপাতালের রোগীদের যাতায়াতে সমস্যা হতে পারে। তাই সেখানে রাজনৈতিক জমায়েতের অনুমতি দেওয়া সম্ভব নয়। পুলিশের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সাধারণ মানুষের কণ্ঠস্বর রোধ করার

এমন কৌশল কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। সম্প্রতি ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকেই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। তারই ধারাবাহিকতায় এই আন্দোলনের ডাক দিয়েছে দলটি। সূত্র: এনডিটিভি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ এশিয়ান গেমস ক্রিকেট: না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট: গোপালগঞ্জ এনসিপির সদস্য সচিবের দুঃখ প্রকাশ শুধুমাত্র ছাত্রলীগ নেতার সাথে পরিচয় থাকার কারণে চবি শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে পুলিশে দিল শিবির বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ের অভিযোগে যুবদলের মবঃ শর্তসাপেক্ষে আটক ইউপিএল-এর দুই কর্মীকে ছাড়লো পুলিশ যুবদল নেতার আধিপত্য বিস্তার: মাদকের ভাগ-বাটোয়ারা থেকে বাকলিয়ায় প্রকাশ্য যুদ্ধ কন্টেন্ট ক্রিয়েটরের অফিস ও হাউজিং প্রকল্পে হামলা-লুটপাটের মামলায় জামায়াতে ইসলামীর এমপি’র জামাতা গ্রেপ্তার হরমুজ প্রণালীর সাবমেরিন ক্যাবল নিয়ে ইরানের হুমকি: বিশ্বজুড়ে ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা “জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫ যুক্তরাষ্ট্র কী রূপপুর চালু হতে দেবে? আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ! পারফরম্যান্সে উন্নতি হলেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ রাড্ডা ক্লিনিক ভাঙচুর-দখল: প্রভাবশালী বিএনপি নেতাদের বাদ দিয়ে পুলিশের জালে কেবল চুনোপুঁটিরা অসুস্থতায় এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত ছাত্রদল নেত্রীর সাথে যুবদল নেতার গোপন সম্পর্ক, নেত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা