যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬ |
ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি বিশেষ প্রস্তাব পাঠিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাংবাদিকদের কাছে এই পরিকল্পনার কথা জানান। মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে এই প্রস্তাব ইতোমধ্যেই মার্কিন প্রশাসনের কাছে পৌঁছানো হয়েছে। ইরানের প্রস্তাবটি বেশ সহজ কিন্তু স্পষ্ট সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণ করতে হবে। এই সময়ের মধ্যে গাজা ও লেবাননসহ সব যুদ্ধক্ষেত্রে সব ধরনের হামলা পুরোপুরি বন্ধ করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের প্রায় ১২ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দেওয়া, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া

এবং পারস্য উপসাগরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। প্রস্তাবে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এই শর্তগুলো মেনে নিলে সাত দিনের শেষ দিনে ইরান বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালি’ আবার জাহাজ চলাচলের জন্য খুলে দেবে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যুদ্ধের সূত্রপাত করেছিলেন, তা নিয়ে সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে। এর আগে গত জুন মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। কিন্তু শর্ত নিয়ে ঝামেলা তৈরি হওয়ায় এবং একে অপরকে দোষারোপ করায় কয়েক সপ্তাহের মধ্যেই সেই চুক্তি ভেস্তে যায়। তাই নতুন প্রস্তাব নিয়ে ওয়াশিংটন একটু ভেবেচিন্তেই এগোতে চায়। মার্কিন

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তাড়াহুড়ো করে কোনো চুক্তিতে সাই করবে না, তবে আলোচনা ইতিবাচক দিকেই যাচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, জলদি কোনো অলৌকিক সমাধানের সম্ভাবনা বেশ কম। আগামী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। তাদের মতে, এই নির্বাচনের আগে দুই দেশের যুদ্ধ থামার বা বড় কোনো সমঝোতায় পৌঁছানোর সুযোগ একরকম নেই বললেই চলে। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান গ্যাস নিয়ে সুখবর হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫ নতুন রোগী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ নওগাঁর সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ। কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি সেপ্টেম্বরে ২৪ দিনে কারাগারে ১০ জনের মৃত্যু, ৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল গভীর রাতে বিএনপির নেতার নেতৃত্বে এনজিও ভবন গুঁড়িয়ে দিয়ে টিকার সামগ্রীসহ কোটি টাকার মাল লুটপাট