পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬ |
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম কট্টর অনুগত ও বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত রুশ প্রজাতন্ত্র চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ। নিজেকে সবসময় পুতিনের ‘পদাতিক সেনা’ বলে পরিচয় দেওয়া কাদিরভ অবশ্য একসময় রাশিয়ার বিরুদ্ধে চেচনিয়ার স্বাধীনতার জন্যই লড়াই করেছিলেন। কিন্তু হঠাৎ কি এমন হলো যে, নিজেদের স্বাধীনতার নেশায় মত্ত থাকা কাদিরভ একটা সময়ে গিয়ে বনে গেলেন পুতিনের সবচেয়ে বিশ্বস্ত মিত্র? ১৯৭৬ সালের ০৫ অক্টোবর জন্ম নেওয়া কাদিরভ নব্বইয়ের দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর (১৯৯১ সালে) চেচেন স্বাধীনতাকামীদের সঙ্গে যুক্ত হন। প্রথম চেচেন যুদ্ধে (১৯৯৪–১৯৯৬) চেচেন স্বাধীনতাকামীদের (ইসলামপন্থীদের) পক্ষে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন তিনি। কিন্তু ১৯৯৯ সালে শুরু হওয়া দ্বিতীয় চেচেন যুদ্ধের সময়

তার বাবা আখমাদ কাদিরভ এবং তিনি ক্রেমলিনের সঙ্গে সমঝোতা করেন এবং রাশিয়ার পক্ষে অবস্থান নেন। এই দুটি রক্তক্ষয়ী যুদ্ধের পর রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেচনিয়াকে ক্রেমলিনের সরাসরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং রমজানের বাবা আখমাদ কাদিরভকে শাসনভার দেন। এই সময়ে বাবা ও ছেলে উভয়েই বিচ্ছিন্নতাবাদী পথ ছেড়ে রাশিয়ার পক্ষে চলে আসেন। ২০০৩ সালে বাবা আখমাদ প্রেসিডেন্ট হন এবং রমজান হন প্রধান নিরাপত্তা কর্মকর্তা। ২০০৪ সালে এক বোমা হামলায় বাবা আখমাদ কাদিরভ নিহত হন। এর পরই পুতিনের বিশেষ কৃপায় খুব দ্রুতই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন রমজান। ২০০৭ সালে ৩০ বছর বয়স পূর্ণ হলে পুতিনের মনোনয়নে রমজান চেচনিয়ার প্রেসিডেন্ট

হন এবং আজ পর্যন্ত সেই ক্ষমতা ধরে রেখেছেন। ক্ষমতায় এসেই তিনি চেচনিয়াকে একচ্ছত্র ও কঠোর হাতে শাসন করতে শুরু করেন। তার ব্যক্তিগত বাহিনী ‘কাদিরভৎসি’র বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার মতো বহু গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সেখানে সরকারবিরোধী সমালোচক, সাংবাদিক, মানবাধিকারকর্মী কিংবা সাধারণ ভিন্নমতাবলম্বীরা সবসময় চরম ঝুঁকির মধ্যে থাকেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি ইসরায়েলি নাগরিকের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনতে পাকি সেনাবাহিনীর সমঝোতা পর্তুগালের নতুন যুগের সূচনায় ১ হাজার গোলের স্বপ্ন রোনালদোর সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা রঞ্জন দাশের গ্যাস পাম্প দখলে নিতে প্রভাবশালীদের তালা যুবদল নেতার লুট করা ৪ ট্রাকের ৬৭ হাজার কেজি মুরগির বিষ্ঠা উদ্ধার কুমিল্লায় থানায় ভাঙচুর করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বেরিয়ে গেল ২২ কিশোর গ্যাং সদস্য বিএনপি সরকারের উন্নয়ন: নোয়াখালীতে সাড়ে ৫ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে চিকন তার ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান