যুদ্ধের ধাক্কার পরও বিশ্ব অর্থনীতিতে আশার খবর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬

যুদ্ধের ধাক্কার পরও বিশ্ব অর্থনীতিতে আশার খবর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬ |
ইরান যুদ্ধের প্রভাব এবং জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেও চলতি বছর বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)। নতুন পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালে বিশ্ব অর্থনীতি ২ দশমিক ৯ শতাংশ হারে বাড়তে পারে। জুনের পূর্বাভাসের তুলনায় এটি ০ দশমিক ১ শতাংশ পয়েন্ট বেশি। ওইসিডি বলছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ঋণের সুযোগ অব্যাহত থাকায় বৈশ্বিক আর্থিক পরিস্থিতি এখনো তুলনামূলকভাবে সহায়ক রয়েছে। সংস্থাটির ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, বড় পরিমাণে তেলের মজুত, উপসাগরীয় অঞ্চলের বাইরে থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহ এবং বিভিন্ন দেশের সরকারি সহায়তা কর্মসূচি বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের নেতিবাচক

প্রভাব কমাতে ভূমিকা রেখেছে। তবে ২০২৫ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪ শতাংশ। সেই তুলনায় ২০২৬ সালের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কম থাকবে বলে জানিয়েছে ওইসিডি। এদিকে, ২০২৭ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাসও ০ দশমিক ১ শতাংশ পয়েন্ট কমিয়ে ৩ শতাংশ করেছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প যেভাবে গিনেস রেকর্ড গড়ল তুরস্কের কেলকিট শহর আবারও রিমান্ডে এমপি গাজী নজরুল বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি ইসরায়েলি নাগরিকের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনতে পাকি সেনাবাহিনীর সমঝোতা পর্তুগালের নতুন যুগের সূচনায় ১ হাজার গোলের স্বপ্ন রোনালদোর সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা রঞ্জন দাশের গ্যাস পাম্প দখলে নিতে প্রভাবশালীদের তালা যুবদল নেতার লুট করা ৪ ট্রাকের ৬৭ হাজার কেজি মুরগির বিষ্ঠা উদ্ধার কুমিল্লায় থানায় ভাঙচুর করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বেরিয়ে গেল ২২ কিশোর গ্যাং সদস্য বিএনপি সরকারের উন্নয়ন: নোয়াখালীতে সাড়ে ৫ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে চিকন তার ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক