ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে?

ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ

চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে

মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি

শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’

৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা

ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৬ |
ইতালির ভেনিসে ভ্যাকেশনে গিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেছেন—এমন একটি ছবি প্রকাশের পর বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভেনিসে অবস্থানকালে যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে জয়ের সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শনিবার রাত থেকে রোববার দিনভর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে নানা ধরনের মন্তব্য ও আলোচনা দেখা যায়। ছবিতে ক্যাপ ও ক্যামেরার স্ট্র্যাপ ঝুলিয়ে জয়ের একটি ভ্রমণকালীন লুক দেখা যায়। তাঁর পরিবর্তিত চেহারা ও পোশাক-পরিচ্ছদ নিয়েও অনেকে মন্তব্য করেছেন। সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর তাঁর ফেসবুক পোস্টে ছবিটি নিয়ে লিখেছেন, ‘কাল

রাত থেকে দেখছি, ফেইসবুক সয়লাব হয়ে গেছে এই ছবিতে।’ তিনি জয়ের পোশাক ও চেহারার পরিবর্তন নিয়েও মন্তব্য করেন। তাঁর ভাষায়, একদিকে ক্যাপ ও ক্যামেরা স্ট্র্যাপ ঝুলিয়ে ‘ট্রাভেলার ও ফটোগ্রাফার ভাইব’, অন্যদিকে সল্ট-অ্যান্ড-পেপার দাড়িতে ‘ক্লাসিক জেন্টলম্যান লুক’। আনিস আলমগীর তাঁর অনুসারীদের কাছে জানতে চান, জয়ের কোন লুকটি বেশি মানানসই—ক্যাপ পরা ‘উইকেন্ড মোড’, নাকি ‘ক্যাজুয়াল ক্লাসিক মোড’। একই সঙ্গে তিনি রসিকতা করে লেখেন, ‘বাই দ্য ওয়ে, লোকটা কে? চেহারা পরিচিত লাগছে, কিন্তু নতুন লুকে চিনতে একটু সময় লাগছে!’ অন্যদিকে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনিও নিজের ফেসবুক ফলোয়ারদের কাছে ছবিটি কেমন লেগেছে, তা জানতে চেয়েছেন। তাঁর পোস্টেও ছবিটি নিয়ে উল্লেখযোগ্য

প্রতিক্রিয়া দেখা যায়। রোববার পর্যন্ত ওই পোস্টে প্রায় ১৯ হাজার প্রতিক্রিয়া পড়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার ‘লাভ’, ৭ হাজারের বেশি ‘লাইক’ এবং প্রায় দেড় হাজার ‘কেয়ার’ প্রতিক্রিয়া রয়েছে। সজীব ওয়াজেদ জয়ের ভেনিস সফর এবং সেখানে যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও, তাঁর সফরের বিস্তারিত কর্মসূচি বা সাক্ষাতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের