ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত
চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য
জবিতে মন্দিরের পাশে ‘গরু ভোজ’ বিতর্ক: ওপরে ওপরে সম্প্রীতির বাণী, নেপথ্যে ছাত্রশক্তি নেতার সংশ্লিষ্টতা
সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা
শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের
ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ এবং মতপ্রকাশের স্বাধীনতাকে শিক্ষার্থীর মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে বিভিন্ন ক্যাম্পাসে চলমান ‘মব কালচার’ ও হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ১০ই মে, রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইডেন কলেজ ও তিতুমীর কলেজের সাম্প্রতিক ঘটনার কঠোর সমালোচনা করেন।
নাসির উদ্দীন নাসিরের অভিযোগ, ইডেন কলেজে ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে কৃত্রিম মব বা জনরোষ সৃষ্টি করা হয়েছে। এর মাধ্যমে ছাত্রদলের নেত্রী এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের কর্মীদের হেনস্তা করা হচ্ছে। এমনকি ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই মব সন্ত্রাস ও হেনস্তা অবিলম্বে বন্ধ না
হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। বিবৃতিতে তিতুমীর কলেজের সাম্প্রতিক একটি ঘটনার উল্লেখ করে বলা হয়, সেখানে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়েছে। নাসির উল্লেখ করেন, যারা সাধারণ শিক্ষার্থীর বেশে ছাত্ররাজনীতি নিষিদ্ধের আন্দোলন করেছিল, পরবর্তীতে তাদেরই শিবিরের বিভিন্ন পদে আসীন হতে দেখা গেছে। তিনি একে ‘গুপ্ত রাজনীতি’ ও ‘ধোঁকাবাজি’ হিসেবে অভিহিত করেন।