সরকারি অনুদানের সিনেমায় রাজ-মিম জুটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬

সরকারি অনুদানের সিনেমায় রাজ-মিম জুটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ |
২০২৪–২৫ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পাওয়া সিনেমা ‘জীবন অপেরা’তে অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের সঙ্গে। এর আগে ‘পরাণ’ সিনেমায় এই দুই তারকার অভিনয় ও রসায়ন দর্শকদের মধ্যে দারুণ প্রশংসা কুড়িয়েছিল। তবে এখনো পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। শরিফুল রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে ঠিকই, কিন্তু সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। শুটিংয়ের সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি শেষ হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান তিনি। এদিকে সম্প্রতি মিম তার ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন, যেখানে ওই ব্যক্তির মুখ

দেখা যায় না—পেছন ফিরে দাঁড়িয়ে থাকা একজন পুরুষকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’ এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করছেন, ছবির মানুষটি শরিফুল রাজ। আবার কেউ কেউ আরিফিন শুভর নামও উল্লেখ করেছেন। তবে অধিকাংশ মন্তব্যেই বলা হয়েছে, এই লুক ও স্টাইল রাজ ছাড়া আর কারও হওয়ার সম্ভাবনা কম। ভক্তদের ধারণা, এই পোস্টের মাধ্যমে ‘জীবন অপেরা’ সিনেমারই ইঙ্গিত দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য যে, পরিচালক আলভী আহমেদের লেখা ‘জীবন অপেরা’ নামে একটি উপন্যাস আগেই প্রকাশিত হয়েছে। গল্পে কেন্দ্রীয় চরিত্র রফিকের দুই ভিন্ন জীবনের যাতায়াত এবং তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন

তুলে ধরা হয়েছে। বাস্তবতা ও কল্পনার মিশেলে রচিত এই উপন্যাসে প্রেম, অনুভূতি ও মানবিক সিদ্ধান্তের নানা দিক ফুটে উঠেছে। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি মূলধারার দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের আশা, অনুদানের পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগ যুক্ত করে সিনেমাটিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কাঠামোয় উপস্থাপন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি ২৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ