এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ October, ২০২৫

এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ October, ২০২৫ |
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারসংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সুযোগ থাকলে সহায়তা করবে বলে জানিয়েছে দেশটি। বুধবার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ড. অ্যানি অ্যালির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, অস্ট্রেলিয়ান মন্ত্রী এসেছিলেন। আন্তর্জাতিক বিষয় তার অধিক্ষেত্র। মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। আমাদের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন— আমাদের প্রস্তুতি কী, কীভাবে আমরা অগ্রসর হচ্ছি। সেই সঙ্গে তারাও তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। যেমন আমাদের এখানে নির্বাচনের দিনে যে ধরনের ঘটনা ঘটে, তেমন কিছু তাদের দেশেও ঘটে কিনা— এসব নিয়েও আলোচনা হয়েছে। মূলত

মতবিনিময়। ইসি সচিব আরও বলেন, আলোচনায় বিষয়টি এসেছে যে, যদি কোনোভাবে সহযোগিতা করার সুযোগ থাকে, তাহলে আমরা যেন সেটা তাদের জানাই। আজকের আলোচনায় মূলত প্রযুক্তির অপব্যবহার, বিশেষ করে এআই-সম্পর্কিত ঝুঁকি নিয়ে কথা হয়েছে। আখতার আহমেদ বলেন, আমরা এআই ইন্টারভেনশন, মিসইউজ অফ ইনফরমেশন, এবিউজ অফ ইনফরমেশন, ফেক ইনফরমেশন— এসব বিষয়ে আলোচনা করেছি। অস্ট্রেলিয়া জানিয়েছে, তাদের দেশেও এই ধরনের সমস্যা আছে। আমাদের ইউএনডিপি স্পন্সর করা একটি প্রকল্প আছে— ‘ব্যালট’। সেখানে তারাও সহযোগিতা করছে। ভবিষ্যতে অতিরিক্ত সহযোগিতার সুযোগ থাকলে তারা তা বিবেচনা করবে। অ্যানি অ্যালি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। সে সময় ইসি সচিবও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার