ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। একইসঙ্গে, শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি।
আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় 'মার্চ টু সচিবালয়' কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। এর আগে রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, পূর্বঘোষিত তারিখের আগেই আন্দোলন আরও জোরদার করা হচ্ছে এবং কর্মবিরতি কার্যক্রম সোমবার থেকেই শুরু হবে।
এদিকে চলমান শিক্ষক-কর্মচারী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক
বিবৃতিতে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, 'আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে হলে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নেওয়া উচিত।' উল্লেখ্য, শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়া হবে।