এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, জানালেন শিক্ষা উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, জানালেন শিক্ষা উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫ |
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, “এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অচিরেই বাস্তবায়ন হবে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, নির্ভুলভাবে পাঠ্যবই ছাপাতে এনসিটিবির সঙ্গে কাজ করা হচ্ছে। এদিকে, অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যেই এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫০০

টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে। ফলে এখন থেকে এই শিক্ষকরা প্রতি মাসে এক হাজার ৫০০ টাকা করে বাড়ি ভাড়া ভাতা পাবেন, যা আগে ছিল এক হাজার টাকা। শিক্ষা মন্ত্রণালয় মূল বেতনের শতাংশ হারে ভাতা দেওয়ার প্রস্তাব করলেও, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সেই প্রস্তাব অনুমোদন না করে ভাতার পরিমাণ ৫০০ টাকা বাড়ানোর সারসংক্ষেপ অনুমোদন করেন। অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, অনেক শিক্ষকই নিজের বাড়িতে থাকেন বলে তাঁদের বাড়ি ভাড়া ভাতার বিশেষ প্রয়োজন হয় না। দেশে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন। এক হাজার টাকা হারে বাড়ি ভাড়া ভাতা দিতে সরকারের বছরে ব্যয় হয় প্রায় ৪৭০ কোটি টাকা। এছাড়া, সম্প্রতি

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে, যাতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে বছরে ২২৯ কোটি টাকা। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতার বাড়তি চাপ এবং নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস? পে স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয় নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা