ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন?
“বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট
বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ
দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ
শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা
কারাগারে সাবেক এমপি গিনির মৃত্যুর খবর নিয়ে যা জানালো জেল কর্তৃপক্ষ
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর বিষয়টি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার (৩ অক্টোবর) ‘গাইবান্ধা জেলা’ নামক একটি ফেসবুক পেজে প্রচার করা হয়, গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন। এ খবরে এলাকায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
তবে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে জানায়, মাহাবুব আরা গিনি বর্তমানে গাইবান্ধা কারাগারে আটক আছেন এবং সুস্থ রয়েছেন। তিনি নিয়মিতভাবে গাইবান্ধা আদালতে তিনটি ফৌজদারি মামলায় হাজিরা দিয়ে আসছেন।
কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ সংবাদ কোনোভাবেই সত্য নয়। দায়িত্বশীল নাগরিক ও গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে,
এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকুন।’ প্রসঙ্গত, কারাগারের যেকোনো তথ্য জানার জন্য হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকুন।’ প্রসঙ্গত, কারাগারের যেকোনো তথ্য জানার জন্য হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ।



