৮-৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে কি ছুটি, যা বলছে মাউশি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫

৮-৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে কি ছুটি, যা বলছে মাউশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ |
আসন্ন দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত ছুটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি নিশ্চিত করেছে, গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১২ দিনের এই ছুটি ৭ অক্টোবর পর্যন্তই বলবৎ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠিতে ৮ ও ৯ অক্টোবর কোনো পরীক্ষা আয়োজন না করার নির্দেশনা থাকার কারণেই মূলত এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এই নির্দেশনাকে ভুলভাবে ব্যাখ্যা করে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল। বৃহস্পতিবার (২ অক্টোবর) ছুটির বিষয়ে জানতে চাওয়া হলে মাউশির মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী স্পষ্ট করে জানিয়েছেন— ছুটি ৭ অক্টোবর

পর্যন্তই। ৮ অক্টোবর থেকে শ্রেণি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। মন্ত্রণালয়ের চিঠির মূল উদ্দেশ্য ছিল কেবল ৮ ও ৯ অক্টোবর এই দু'দিন পরীক্ষাবিহীন রাখা, ছুটি বাড়ানো নয়। ইউনুছ ফারুকী আরও বলেন, যারা ভুল করে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন, তারা নির্দেশনাটি ভুল বুঝেছেন। মন্ত্রণালয়ের নির্দেশনা এ বিষয়ে সম্পূর্ণ স্পষ্ট। তিনি শিক্ষক-শিক্ষার্থী বা সংশ্লিষ্টদের কোনো বিভ্রান্তি তৈরি হলে সরাসরি মাউশিতে যোগাযোগ করে ব্যাখ্যা জেনে নেওয়ার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের ভুল বুঝতে পেরে ৮ অক্টোবর স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। এই ছুটির বিষয়টি প্রতিষ্ঠানপ্রধানদের সরাসরি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরিচালনা করতে হবে, এটি উপজেলা বা জেলা শিক্ষা অফিস থেকে জানার

বিষয় নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন ৪ সেপ্টেম্বর নিউইয়র্কে মুক্ত গণমাধ্যম দিবসে মানববন্ধন: বাংলাদেশে আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি ‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা