ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫

ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ |
নারায়ণগঞ্জের ফতুল্লায় ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা এনআইডি কার্ড উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। কার্ড ছাড়াও সেখানে বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সিলও পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু জানান, স্টেডিয়াম এলাকায় আমি একটি স’মিল করছি। সেটির কাজ চলছিল। আমি এখানে ময়লা না ফেলার জন্য বেশ কয়েকদিন যাবত প্রচারণা চালিয়ে আসছি। সন্ধ্যার দিকে কিছু লোক এখানে সাদা একটি গাড়িতে এসে কয়েকটি বস্তা ফেলে যায়। এ সময় তারা ময়লা ফেলছে সন্দেহ হলে আমার লোকজন সেখানে

গিয়ে বস্তাভর্তি এনআইডি কার্ড দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা কার্ডগুলো উদ্ধার করেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, উদ্ধার হওয়া কার্ডগুলো গাজীপুরের। এ বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কার্ডগুলো পরিত্যক্ত মনে হয়েছে। এগুলো স্মার্টকার্ড নয়, পুরোনো কার্ড। উদ্ধারের পর এনআইডি কার্ড ও সরঞ্জামাদি নারায়ণগঞ্জের নির্বাচন কমিশনের অফিসে রাখা হয়েছে। সেসব পরীক্ষা-নিরীক্ষা করছেন কর্মকর্তারা। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কার্ডগুলো উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ