চবিতে ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’ লেখার ছবি তোলায় ২ ছাত্রীকে হুমকির অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫

চবিতে ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’ লেখার ছবি তোলায় ২ ছাত্রীকে হুমকির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনের দেয়ালে লেখা হয়েছে ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’। দেয়াল লিখনটির ছবি তুলতে গেলে দুই নারী শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতারের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন খোদ ভুক্তভোগীরা। শনিবার বিকেলে প্রশাসনিক ভবনের মূল নাম লাল রঙ মুছে প্রতীকীভাবে নতুন নাম লেখেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে উপাচার্য ইয়াহ্ইয়া আখতারসহ কয়েকজন কর্মকর্তা সেখানে যান। ছবি তুলতে থাকা দুই নারী শিক্ষার্থীকে থামিয়ে তাদের পরিচয়পত্র নেন এবং পরিবারকে ডাকার কথা বলেন। পরে আরও শিক্ষার্থী জড়ো হলে পরিচয়পত্র ফেরত দেওয়া হয়। ভুক্তভোগী শিক্ষার্থীদের একজন বলেন, ‘আমি কৌতূহল থেকে ছবি তুলতে গেলে ভিসি স্যার আমার আইডি কার্ড নিয়ে বলেন—‘তোমাদের পরিবারকে ডাকব।’

অথচ আমি দেয়ালে কোনো লেখালেখি করিনি।’ অপর ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমরা ছবি তুলে চলে আসছিলাম, তখন উপাচার্য স্যার ডেকে জেরা শুরু করেন—কারা লিখেছে, কারা জড়িত। পরে আমার বান্ধবীর আইডি কার্ড নেন ও তার ছবি তোলা হয়। রেজিস্টার যাওয়ার সময় বলেন —‘ছবি ডিলিট দিয়েছি, তবে ছবি পেতে দেরি হবে না।’ প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে বললেও উপাচার্য বরং নিয়োগ বোর্ডের স্বচ্ছতা নিয়ে বক্তব্য দিতে থাকেন। সংঘর্ষের দিনও কেন নিয়োগ বোর্ড চলছিল—শিক্ষার্থীদের এমন প্রশ্নে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন উত্তেজিত প্রতিক্রিয়া দেখান। এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, প্রশাসনিক ভবনের নাম কেটে নতুন লেখা আগে কখনো দেখা যায়নি, নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের

এমনটা করার অধিকার নেই। তবে শিক্ষার্থীদের হুমকির অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। অন্যদিকে উপাচার্য ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘দুঃখিত। আমি কথা বলতে পারব না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!