চবিতে সংঘর্ষ : হাসপাতালে ভর্তি ১২ শিক্ষার্থী, দুজন লাইফ সাপোর্টে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫

চবিতে সংঘর্ষ : হাসপাতালে ভর্তি ১২ শিক্ষার্থী, দুজন লাইফ সাপোর্টে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত ১২ শিক্ষার্থীকে চট্টগ্রামের দুই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে দুজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাকিরা সাধারণ বেডে চিকিৎসাধীন। আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আটজন ও নগরীর পার্কভিউ হাসপাতালে চারজন। এ ছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পার্কভিউ হাসপাতাল সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমতিয়াজ আহমেদ ও সমাজতত্ত্ব বিভাগের আব্দুল্লাহ আল মামুনকে রোববার (৩১ আগস্ট) রাত থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এদের মধ্যে রোববার দীর্ঘ ছয় ঘণ্টা ধরে আব্দুল্লাহ আল মামুনের অস্ত্রোপচার হয়। তার লাইফ সাপোর্ট সোমবার (০১ সেপ্টেম্বর) খুলে নেওয়া হতে পারে। তবে

ইমতিয়াজের অবস্থা এখনো আশঙ্কাজনক। তার লাইফ সাপোর্ট আগামীকাল মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) খোলা হতে পারে। পার্কভিউ হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ বলেন, আমাদের এখানে এখন চারজন চিকিৎসাধীন আছেন। দুজন লাইফ সাপোর্টে আর দুজন সাধারণ বেডে। লাইফ সাপোর্টে থাকা দুজনের অপারেশন হয়েছে। এদের মধ্যে মধ্যে আব্দুল্লাহ আল মামুন নামের এক শিক্ষার্থীর প্রায় ৬ ঘণ্টা ধরে অপারেশন হয়েছে। বর্তমানে তার সেন্স কাজ করতেছে। তার লাইফ সাপোর্ট আজ সোমবার তুলে নিতে চেষ্টা করা হবে। আর ইমতিয়াজের লাইফ সাপোর্ট এখন খোলা যাবে না। তার অবস্থার তেমন উন্নতি নেই। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন আটজন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে দুজন, ২৮ নং ও

২৬ নং ওয়ার্ডে তিনজন করে চিকিৎসাধীন। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, এখন আমাদের এখানে ৮ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই। আহতদের মধ্যে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে দুইজন, ২৮ নং ও ২৬ নং ওয়ার্ডে তিনজন করে চিকিৎসাধীন। তাদের কারও মাথায় আঘাত আবার কারও শরীরে লাঠির আঘাত রয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ইসলামিক স্টাডিজ বিভাগের নাইমুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে রোববার রাত ১০টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ