শিক্ষার্থীদের ওপর হামলা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫
     ৭:১২ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের ওপর হামলা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১২ 179 ভিউ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। সিদ্ধান্ত অনুযায়ী, সকল শিক্ষার্থীকে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়তে হবে। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সামাজিক যোগাযোগমাধ্যমে একই ঘোষণা প্রচার করা হয়। বহিরাগতদের হামলার প্রতিবাদে রাত ৯টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এবং এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রক্টর অফিস ও উপাচার্যের বাসভবনে

ভাঙচুর চালায় দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাতে জেলা প্রশাসক মুফিদুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও হঠাৎ বহিরাগতদের লাঠিধারী হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং জোর করে মিলনায়তনের তালা ভেঙে শিক্ষকদের মুক্ত করা হয়। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এক শিক্ষার্থী জানান, “হঠাৎ অনেক মানুষ ভিসির বাসভবনের সামনের রাস্তা দিয়ে আসতে দেখেছি। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। আমরা লাইব্রেরিতে আশ্রয় নিলেও সেখানেও আক্রমণ হয়।” শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের দাবি আংশিক মেনে

নেওয়ার পরও তারা শিক্ষকদের আটকে রাখে। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকরা কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নেবেন না।” প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীমও বহিরাগতদের উপস্থিতির কথা উল্লেখ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একাডেমিক কাউন্সিলের সভায় তিনটি ডিগ্রি (কম্বাইন্ড ডিগ্রি, পশুপালন ডিগ্রি ও ভেটেরিনারি ডিগ্রি) চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও তারা শুধু কম্বাইন্ড ডিগ্রির দাবিতেই অনড় থাকেন। সিদ্ধান্ত মানতে রাজি না হওয়ায় আন্দোলনের তীব্রতা বাড়ে এবং শেষ পর্যন্ত সংঘর্ষ ও বিশ্ববিদ্যালয় বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি রাজশাহী–৪ আসনে ৩ লাখ ভোটারে ৭ লাখের বেশি ভোট! আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: সজীব ওয়াজেদ জয় ভোটার ছিল না, কিন্তু ভোট ছিল গণনার টেবিলে: শেখ হাসিনা জুলাই সনদ’ গণভোট: ‘হ্যাঁ’ জয়ী হলেও তথ্যে বড় গরমিল, এক আসনে ভোট ২৪৪% সিলেট-৫: ভোটার ২৫৩৮, ভোট পড়ল ২৭৫৪! ফলাফলে ‘১০৮ শতাংশ’ ভোটের নজির ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল