ফেঁসে যাচ্ছেন রাজউকের ‘অথরাইজড অফিসার’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫

ফেঁসে যাচ্ছেন রাজউকের ‘অথরাইজড অফিসার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ |
‘গাজীপুরে অনুমোদিত ভবন ঢাকায় নির্মাণ’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রকাশিত সংবাদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেয়েছে প্রতিষ্ঠানটির গঠিত তদন্ত কমিটি। ফলে অনুমোদন প্রত্যাখ্যান ও ভবনগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন তারা। সুপারিশে বলা হয়, নির্মাণ অনুমোদনের আবেদনগুলো বানোয়াট ভূমি ছাড়পত্রের মাধ্যমে অনুমোদন করা হয়েছে। কর্মকর্তারা যোগসাজশে বানোয়াট ভূমি ব্যবহার ছাড়পত্রে নির্মাণ অনুমোদনে সুপারিশ করেছেন। ফলে ইমারত পরিদর্শক, প্রধান ইমারত পরিদর্শক, সহকারী অথরাইজড অফিসার ও অথরাইজড অফিসারকে রাজউকের প্রশাসন শাখার মাধ্যমে বিভাগীয় তদন্তের আওতায় এনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এদিকে রাজউকের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিজের বিরুদ্ধে যাওয়ায়

ক্ষুব্ধ অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফ। রিপোর্ট পরিবর্তন না করলে তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার এমন একটি অডিও রেকর্ড রয়েছে এ প্রতিবেদকের হাতে। ২৩ মে ‘গাজীপুরে অনুমোদিত ভবন ঢাকায় নির্মাণ’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ করে । ওই সংবাদে বলা হয়, ২০২৩ সালের গাজীপুরের জয়দেবপুর এলাকার বাসন মৌজায় বেজমেন্টসহ ১০ থেকে ১২টি বহুতলা ভবন নির্মাণের অনুমোদন দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসব স্থাপনা নির্মাণ অনুমোদনপত্রে স্বাক্ষর করেন রাজউকের বর্তমান জোন-৩/২ এর অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফ। কিন্তু সেখানে ওইসব স্থাপনার অস্তিত্ব নেই। মূলত নকশায় দাগ নম্বর ও মৌজার নাম পরিবর্তন করে স্থাপনাগুলো রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায়

নির্মাণ হচ্ছে। সংবাদে আরও বলা হয়, আর্থিক লেনদেন ও অনৈতিক সুবিধা গ্রহণে গাজীপুরে অনুমোদিত এসব বহুতল ভবন ঢাকায় নির্মাণ করতে নকশায় মৌজা ও দাগ নম্বর পরিবর্তন করেন রাজউকের অথরাইজড অফিসার শেগুফতা শারমীনসহ বেশকিছু অসাধু কর্মকর্তা। মূল নকশা ও অনুমোদনপত্রে দুটি পৃথক মৌজা এবং দাগ নম্বর উল্লেখ থাকলেও তারা তাতে স্বাক্ষর করেন। মূলত পতিত আওয়ামী লীগ সরকার আমলে শেগুফতা শারমিন বঙ্গবন্ধু পরিষদের নেত্রী ছিলেন। দলীয় প্রভাবে নিয়ন্ত্রণ করতেন রাজউকের একটি সিন্ডিকেট। তবে এমন সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অনুমোদিত ভবনগুলো প্রচলিত আইন, বিধি ও নীতিমালা অনুযায়ী এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা-তা তদন্ত করতে গঠন করা হয় ৩

সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি। প্রকাশিত সংবাদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ, অভিযোগের সত্যতা যাচাই ও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন কমিটির সদস্যরা। তাদের তদন্ত প্রতিবেদন বলা হয়, নাজিম উদ্দিন ভূঁইয়া, সহিদুর রহমান রাসেল, সোহরাব আহমেদ ও নাজমুল আলম ভূঞা গংদের নির্মাণ অনুমোদন আবেদনের সঙ্গে সংযুক্ত ভূমি ব্যবহারের ছাড়পত্রের আবেদনগুলো বানোয়াট। আবেদনে গেট সিপি অপশনের মাধ্যমে দাখিল করা হয়নি। ভূমি ব্যবহারের ছাড়পত্রের কিউআর কোড স্ক্যান করে কোনো তথ্য পাওয়া যায়নি। মূলত ভূমি ছাড়পত্রে কিউআর কোড জালিয়াতি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, ৪ টি নির্মাণ অনুমোদন আবেদনই বানোয়াট ভূমি ছাড়পত্রের মাধ্যমে অনুমোদন করা হয়েছে। নির্মাণ অনুমোদন আবেদনের নথির নোট অংশ পর্যালোচনা করে দেখা যায়, বিসি কমিটিতে নোট উপস্থাপনকারী

কোনো ভূমি কর্মকর্তা ভূমি ব্যবহার ছাড়পত্র যাচাইয়ের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করেনি। এ থেকে প্রতীয়মান হয় যে- বিসি কমিটিতে নথি উপস্থাপনের জন্য নথিতে নোট প্রদানকারী সব কর্মকর্তার যোগসাজশে বানোয়াট ভূমি ব্যবহারের ছাড়পত্রে নির্মাণ অনুমোদন প্রদানে সুপারিশ করেন। তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ শেগুফতা শারমিন : তদন্ত প্রতিবেদন নিজের বিরুদ্ধে যাওয়ায় তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ রাজউকের জোন-৩/২ এর অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফ। রিপোর্ট পরিবর্তন না করা হলে তদন্ত কমিটির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন-তার এমন একটি অডিও রেকর্ড রয়েছে এ প্রতিবেদকের হাতে। ওই রেকর্ডে তদন্ত কমিটির এক কর্মকর্তার নাম উল্লেখ করে বলতে শোনা যায়, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এখন দেখা যাক, আমিও

তো ছেড়ে কথা বলব না। উনি (তদন্ত কর্মকর্তা) রিপোর্ট পরিবর্তন না করলে তার নামে আমি দুদকে অভিযোগ করব। যদিও রেকর্ডটি তার নয় বলে দাবি করেন শেগুফতা। এ সময় পরে কথা বলবেন বলে কল কেটে দেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?