নজরুল ইসলাম খানের নামে বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫

নজরুল ইসলাম খানের নামে বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫ |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হলো একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত। ফ্যাক্টওয়াচ জানায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামে ভুয়া ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে। অনুসন্ধান করে ওই বক্তব্যকে ভুয়া বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। ফ্যাক্টওয়াচ আরও জানায়, নজরুল ইসলাম খানের একটি স্পর্শকাতর মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই

বক্তব্যে তিনি বিএনপির কর্মীদের ধানমন্ডি ৩২ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন) এর ব্যাপারে সংযত থাকতে আহ্বান করেছেন। ভবিষ্যতে এই বাড়ি ভাঙার দায়ভার বিএনপির ওপরে পড়বে- এমন আশঙ্কা তিনি এই বক্তব্যে প্রকাশ করেছেন। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে- নজরুল ইসলাম খানের নামে প্রচারিত এই বক্তব্যটি ভুয়া। ‘ডিবিসি নিউজ’ নামক টিভি চ্যানেলের ফটোকার্ড ব্যবহার করে এই ভুয়া বক্তব্যটি ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে ডিবিসি নিউজ জানিয়েছে- এমন কোনো ফটোকার্ড তারা প্রকাশ করেনি। অন্য কোনো উৎস থেকেও নজরুল ইসলাম খানের এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এসব ফটোকার্ডকে বিকৃত সাব্যস্ত করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর