ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৫
     ৭:৩০ পূর্বাহ্ণ

আরও খবর

সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল

বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়

৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী

৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়?

মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত

কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন

ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ আগস্ট, ২০২৫ | ৭:৩০ 105 ভিউ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ কাল বুধবার। এদিন সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবেন তারা। এরপর সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি করার কথা রয়েছে শিক্ষকদের। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে আয়োজিত এ মহাসমাবেশে যোগ দিতে দেশের ৬৪ জেলা থেকে এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। জোটের নেতারাও ঢাকায় অবস্থান করছেন। জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘কিছু শিক্ষক আজই ঢাকায় চলে এসেছেন। অনেকে এখন বাসে অবস্থান করছেন, তারা রাতের মধ্যেই চলে আসবেন। কেউ কেউ সকালে এসে সরাসরি সমাবেশে যোগ দেবেন। সবমিলিয়ে আগামীকাল (বুধবার) দাবি আদায়ে বেসরকারি শিক্ষকরা নতুন ইতিহাস তৈরি করবেন।’ জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা

জানান, মহাসমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে ৮ জন করে শিক্ষককে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা ও জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক মনোনীত করে দিয়েছেন। ‘আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলব’— শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। কোনো কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ৩০০ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলেও জানান তারা। খোঁজ নিয়ে জানা যায়, জাতীয়করণসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের অভিযোগ- বারবার আলোচনা, টেবিল কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন

করেও পূর্ববর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচি করার পরও দাবি উপেক্ষিত থাকে। জাতীয়করণ, বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ সব দাবি-দাওয়া আদায়ে এবার তারা ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা