৪৮তম বিশেষ বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ২৪ আগস্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫

৪৮তম বিশেষ বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ২৪ আগস্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ |
চিকিৎসক নিয়োগের ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও ২ হাজার ৭৯২ প্রার্থীর মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে। গতকাল সোমবার তাদের মৌখিক পরীক্ষা শুরুর এ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, চতুর্থ ধাপে ২ হাজার ৭৯২ প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৪ আগস্ট শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা শুরু হবে। ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয় গত ২৯ মে। ২০ জুলাই লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা হয়। এতে ৫ হাজার ২০৬ প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে সহকারী

সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন। ৪৮তম বিসিএস পরীক্ষায় ৪১ হাজার ২৫ জন অংশ নেন। মৌখিক পরীক্ষা ৬ আগস্ট শুরু হয়। এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর