মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে আগুন, প্রাণ গেল ২ জনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫

মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে আগুন, প্রাণ গেল ২ জনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ |
রাজধানীর মহাখালীতে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শওকত হোসেন কানন ও নাজমুল হুদা রিন্টু। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাসা রাজধানীর হাজারীবাগে। এ ঘটনায় হাসনাত নামে একজন আহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে একটি জিপ গাড়ি মহাখালী ফ্লাইওভারে ওঠে। নিজের গাড়িটি চালাচ্ছিলেন নাজমুল হুদা রিন্টু। গাড়িতে তার চাচাত ভাই শওকত হোসেন কানন ও হাসনাত নামে হাজারীবাগের তাদের পরিচিত একজন ছিলেন। এসময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে রেলিংয়ে ধাক্কা লাগে। পরে গাড়িতে আগুন ধরে যায়। রিন্টু ও কানন গাড়ি থেকে বের হতে না পেরে দগ্ধ হন। হাসনাত গাড়ি

থেকে বের হয়ে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পথচারীরা দগ্ধ অবস্থায় কানন ও রিন্টুকে গাড়ি থেকে বের করে। একজনকে কুর্মিটোলা হাসপাতালে ও আরকেজনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুজনই মারা যান। এদিকে ঘটনাস্থলে গাড়িটি পুড়ে যায়। পরে দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। শনিবার দুপুরে নিহতের স্বজনরা মর্গে ছুটে আসেন। নিহত কাননের স্ত্রী মৌসুমী করিম জানান, তাদের বাড়ি হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। কানন একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। রিন্টু ও কানন চাচাতো ভাই। রিন্টুর পৈত্রিক বাড়িও হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। তবে স্ত্রী সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকতেন রিন্টু। তার ট্যানারির ব্যবসা রয়েছে। গাড়িটি রিন্টুর ছিল। শুক্রবার রাতে তারা তিনজন

কোথায় গিয়েছিলের তিনি জানেন না। বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, গাড়িটি ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লাগার পর আগুন ধরে যায়। এতে দু’জন দগ্ধ হয়ে মারা যান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মশা মারতে পুরস্কার ঘোষণা হামের টিকা দেওয়া হয়েছে কিনা কার্ড দেখে বুঝবেন যেভাবে যেভাবে নিজের মিথ্যায় ফেঁসে যাচ্ছেন ট্রাম্প মার্কিন সেনাদের ওপর ‘আগুনের বৃষ্টি’ বর্ষণ করা হবে মারা যাওয়ার ২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়নি ৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির দম্পতির হাম কীভাবে ছড়ায়, ডোজ কয়টি? সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মামলা ৭ এপ্রিল দি‌ল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দেশের ৭০ হাজার শিশু কোনো টিকাই পায়নি: ইউনিসেফ বাবাকে বিষ মেশানো মিল্কশেক খাইয়ে হত্যা পুলিশ কন্যার! যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন