ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত
পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ
জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ
থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
১৪৬ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এল বিমানের ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি উড়োজাহাজে আবারও যান্ত্রিক ক্রটি দেখা দেওয়ায় উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর এটি ঢাকায় ফিরে এসেছে; যাতে যাত্রী ছিলেন ১৪৬ জন। তাদেরকে পরে আরেকটি উড়োজাহাজে করে ব্যাংককে পাঠানো হয়।
বিমান সূত্র বলছে, ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে আজ বুধবার দুপুর ১২টা ৬ মিনিটে ছেড়ে যায় বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটি মিয়ানমার থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।
ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল এস২–এএফএল রেজিস্ট্রেশনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে, যার ধারণক্ষমতা ১৭০ জন। উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত করেন। তখন উড়োজাহাজটি মিয়ানমারের আকাশসীমায় ছিল। নিরাপত্তার কারণে পাইলট ফ্লাইটটি ফেরত আনার সিদ্ধান্ত নেন এবং
বেলা ১টা ২১ মিনিটে এটি ঢাকায় অবতরণ করে। বিমানের একাধিক কর্মকর্তা জানান, উড়োজাহাজটিতে আগে থেকেই ইঞ্জিনের সমস্যা ছিল। দীর্ঘদিন ধরে এটি হ্যাংগারে মেরামতের জন্য রাখা হয়েছিল। গত সোমবার পরীক্ষামূলকভাবে এটিকে ঢাকা–সিলেট–ঢাকা রুটে চালানো হয়, যা সফল ছিল। এরপর আজ ব্যাংকক রুটে ফ্লাইটটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পর আবারও এটি পুরোনো সমস্যার মুখোমুখি হয়। ‘মানুষ আপনাকে মনে রাখবে’ এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান জানান, ব্যাংককগামী ফ্লাইটটি এক ঘণ্টা উড়ে ঢাকায় ফিরে আসে। কী কারণে সমস্যা হয়েছে, তা প্রকৌশল বিভাগ তদন্ত করে জানাবে। ফিরিয়ে আনা যাত্রীদের আজ সন্ধ্যা ৬টা ২ মিনিটে আরেকটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে ব্যাংকক
পাঠানো হয়। গত ২৮ জুলাই বিকেল ৩টা ৩৩ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটিও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজে পরিচালিত সেই ফ্লাইট এক ঘণ্টা আকাশে ওড়ার পর বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে। সেবারও যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় উড়োজাহাজটি ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছিলেন পাইলট।