রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫

রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ |
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার কমেছে পাসের হার ও জিপিএ-৫। এবার ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। যা গত বছর ছিল ২৮ হাজার ৭৪ জন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় রাজশাহী শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান আ.ন.ম মোফাখখারুল ইসলাম। তিনি জানান, বরাবরের মতো এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তোর দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৭৩ দশমিক ৬৪ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২ ছাত্রী। আর জিপিএ-৫ পেয়েছে

১০ হাজার ৩৬৫ জন ছাত্র। তিনি জানান, এবার শূন্য ফলাফল প্রাপ্ত স্কুল নেই। সব শতভাগ পাসের স্কুল কমেছে। ২ হাজার ৬৯০ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ৯৯ স্কুল থেকে। যা গত বছর ছিল ২৬৬টি স্কুল। শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল এক লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন এক লাখ ৮০ হাজার ৩১০ জন। এর মধ্যে পাস করেছেন এক লাখ ৩৯ হাজার ৯৮৩ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর