ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়
পাঠ্যপুস্তক বোর্ড ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা
বিদ্যালয় খুলছে পরশু, তীব্র গরম নিয়ে উদ্বেগ
স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?
পরীক্ষার্থী ১৭ লাখ, খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ৪ লাখের বেশি
সহপাঠীকে ধর্ষণের পর ভিডিও : শাবিপ্রবির সেই ২ ছাত্রকে আজীবন বহিষ্কার
সহপাঠীকে অচেতন করে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ। মঙ্গলবার বেলা ১১টায় জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
তিনি জানান, যৌন নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন শৃঙ্খলা কমিটিতে অনুমোদিত হয়। এরপর তাদের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেটে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৯ মে রিকাবীবাজারে কনসার্টে যাওয়ার পূর্বে এক সহপাঠীকে অচেতন করে ধর্ষণ ও তা ভিডিও করে ব্ল্যাকমেইলের অভিযোগ
ওঠে শান্ত ও স্বাগতর বিরুদ্ধে। ওই রাতেই পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় ২০ মে ভুক্তভোগী শিক্ষার্থী কোতোয়ালি থানায় মামলা করেন আটক দুইজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। গতকাল আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ওঠে শান্ত ও স্বাগতর বিরুদ্ধে। ওই রাতেই পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় ২০ মে ভুক্তভোগী শিক্ষার্থী কোতোয়ালি থানায় মামলা করেন আটক দুইজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। গতকাল আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।



