রোববারের কর্মসূচি প্রত্যাহার করেছে ইউআইইউয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

রোববারের কর্মসূচি প্রত্যাহার করেছে ইউআইইউয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
আন্দোলনরত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) শিক্ষার্থীরা বলেছেন, ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ যে নোটিশ দিয়েছে তাতে দাবির প্রতিফলন ঘটেনি। ওই নোটিশটি বিভ্রান্তিকর। তবে রোববারের কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে। এক্ষেত্রে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে সক্ষম না হলে সেক্ষেত্রে সোমবার থেকে আবারও কঠোর কর্মসূচি পালন করা হবে। আজ শনিবার (২১ জুন) রাতে এ কথা বলেছেন ইউআইইউয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের কাছে দাবি ছিল বিনা শর্তে ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও। তবে তারা বিভ্রান্তিকর কিছু শর্ত আরোপ করেছে। একই সাথে কিছু শিক্ষার্থীকে রানিং সেমিস্টারসহ দুই সেমিস্টারের জন্য তারা সাসপেন্ড করেছে। যেটা অযৌক্তিক। তাই আমরা ইউআইইউ এর বহিষ্কৃত শিক্ষার্থীদের পাশাপাশি সকল পক্ষ এ নোটিশ প্রত্যাহার করছি। তবে আমরা আগামীকাল

আলোচনার মাধ্যমে বিভ্রান্তিকর অংশ ও অযৌক্তিক শাস্তির বিষয়ে সমাধানে আসার সর্বোচ্চ চেষ্টা করব। যদি আগামীকাল যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে সক্ষম না হই, সেক্ষেত্রে আগামী সোমবার (২৩ জুন) থেকে আমরা আবারও কঠোর কর্মসূচিতে যাবো। এদিকে, রাতে জরুরি সভা শেষে এক নোটিশে উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ শর্তসাপেক্ষে প্রত্যাহার করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। এর আগে সন্ধ্যা ৬টা দিকে সংবাদ সম্মেলনে ৮টার মধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহারের আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার