ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়
পাঠ্যপুস্তক বোর্ড ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা
বিদ্যালয় খুলছে পরশু, তীব্র গরম নিয়ে উদ্বেগ
স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?
পরীক্ষার্থী ১৭ লাখ, খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ৪ লাখের বেশি
ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার
আন্দোলনের মুখে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) প্রশাসন। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক আবু সা-দাত মো. মুনতাসিরবিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সভা করে স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষার্থীরা রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, সে সময়ের মধ্যেই আমরা সিদ্ধান্ত জানিয়েছি। এটাই শিক্ষার্থীদের মূল দাবি ছিল।’
তিনি বলেন, ‘আর যারা বহিষ্কৃত ছিলেন, তারা চলতি স্প্রিং সেমিস্টার থেকে ক্লাস চালিয়ে যেতে পারবেন। যাদের দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছিল, তারা ক্লাসে ফিরবেন ফল সেমিস্টার থেকে।’
এদিন সকালে বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দাবিতে ঢাকার নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করেন ইউআইইউসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ফলে নদ্দা
থেকে বাড্ডাগামী সড়ক বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে তারা অবস্থান ধরে রাখেন। এর মধ্যে সন্ধ্যার দিকে তারা রাত ৮টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে সড়ক ছেড়ে দেন।
থেকে বাড্ডাগামী সড়ক বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে তারা অবস্থান ধরে রাখেন। এর মধ্যে সন্ধ্যার দিকে তারা রাত ৮টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে সড়ক ছেড়ে দেন।



