৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৬৫ চাকরিপ্রত্যাশীকে গেজেটভুক্ত করার দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫

৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৬৫ চাকরিপ্রত্যাশীকে গেজেটভুক্ত করার দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ |
৪৩তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত ৬৫ জনকে গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে চাকরিপ্রত্যাশীরা। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ওই দাবি জানান তারা। চাকরিপ্রত্যাশীদের পক্ষে লিখিত বক্তৃতায় শাওলী পাল টিনা বলেন, দীর্ঘ প্রায় ৫ বছর ধরে পর্যায়ক্রমে প্রিলিমিনারি, রিটেন ও ভাইভায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশে একজন প্রার্থী বিসিএস ক্যাডার হিসেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তারা নিজ নিজ ক্যাডারে গেজেটভুক্ত হয়ে নিয়োগপ্রাপ্ত হয়। ৪৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ২০২৩ সালের ২৬ ডিসেম্বর। এরপর স্বাস্থ্য পরীক্ষা শেষে শুরু হয় পুলিশ ভেরিফিকেশন। ইতোমধ্যে জুলাই বিপ্লবের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট

দেশে সরকার পতন ও পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে পুনরায় নতুন করে পুলিশ ও প্রশাসনিক ভেরিফিকেশন শুরু হয় এবং ২০২৪ সালের ১৫ অক্টোবর ২০৬৪ জনকে গেজেটভুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে যা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায়ও প্রকাশিত হয়।সবাই যখন যোগদানের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখন যোগদানের মাত্র ২ দিন আগে গত বছরের ৩০ ডিসেম্বর গেজেট বাতিল ঘোষণা করে সে স্থলে নতুন গেজেট প্রতিস্থাপিত হয় যেখানে নতুন গেজেট থেকে বাদ পড়ে ২২৭ জন। পরে চলতি বছরের ২০ মে একটি সম্পূরক গেজেট প্রকাশ করে ২২৭ জনের মধ্যে ১৬২ জন গেজেটভুক্ত হন কিন্তু বাদ পড়েন ৬৫ জন। এই ৬৫ জনের অনেকে ত্রুটিপূর্ণ ভেরিফিকেশন

রিপোর্টের কারণে বাদ পড়ে। তিনি বলেন, গেজেট বঞ্চিত এই ৬৫ জনের বেশিরভাগেরই পুলিশ ও প্রশাসন ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেজেট প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে দুটি গোয়েন্দা সংস্থার একটিতে ঠিক থাকলেও অন্য রিপোর্ট এ ভিন্নতা থাকায় আটকে আছে সবার গেজেট। কখনো কোনো রাজনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্ত্বেও গেজেট বঞ্চিত হয়ে সবাই আজ শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত। সম্প্রতি আমাদের ১৬২ জন পুনরায় গেজেটেড হয়েছেন। আমরাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশাবাদ ব্যক্ত করি- কর্তৃপক্ষ আমাদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করবেন এবং সিনিয়র সচিবের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসি ভেরিফিকেশন তথা প্রশাসনিক ভেরিফিকেশনের মাধ্যমে পুনরায় আমাদের গেজেটভুক্ত করে প্রজাতন্ত্রের কর্মে যোগদানের ব্যবস্থা করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাকরিপ্রার্থী

মোহাম্মদ আল-আমিন, রাজীব কান্তি দাস প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ