ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৫

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ |
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তেলআবিব ও জেরুজালেমে (আল-কুদস) বিমান হামলার সাইরেন বেজে ওঠে। সেই সঙ্গে তেল আবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার সন্ধ্যায় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল। সংবাদমধ্যমটির দাবি, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে যাচ্ছিল। তবে সেটিকে মাঝপথে প্রতিহত করা হয়েছে। অন্য সংবাদ মাধ্যমগুলোর বরাতে মেহের নিউজ জানিয়েছে, নতুন এই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইসরাইলি গণমাধ্যম আরও জানিয়েছে, গত মার্চ মাসে গাজায় পুনরায় হামলা শুরু এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে

হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলি অধিকৃত অঞ্চলের দিকে এখন পর্যন্ত ৪৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এরমধ্যে গত মাসে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় বেন-গুরিয়ন বিমানবন্দরের বাইরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ৬ জন আহত হয়। এর আগে, গত বৃহস্পতিবার রাতে ইয়েমেনি সেনাবাহিনী ঘোষণা করে, তারা ইসরাইল অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে একটি নতুন ‘হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা চালিয়েছে। যার লক্ষ্য ছিল বেন-গুরিয়ন বিমানবন্দর। আল-মাসিরা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতি অনুযায়ী, ‘গাজা ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তোলা পর্যন্ত আমাদের অভিযান চলবে’। ইয়াহিয়া সারি আরও বলেন, ‘আমরা বেন-গুরিয়ন বিমানবন্দর থেকে যে কোনোভাবে ইসরাইলি আকাশপথে বিমান চলাচল

বন্ধ রাখব’। গাজায় ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসন তীব্র হওয়ার প্রেক্ষিতে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট অবরোধ করে। যাতে ইসরাইলে সামরিক সরঞ্জাম পৌঁছানো ঠেকানো যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার চলমান মানবিক সংকট নিয়ে পদক্ষেপ নিতে বাধ্য করা যায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, তারা তাদের হামলা বন্ধ করবে না যতক্ষণ না ইসরাইল গাজায় স্থল ও বিমান অভিযান পুরোপুরি বন্ধ করে। বর্বর ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গাজায় এ পর্যন্ত ৫৪,৪০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু। তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা 17 April: Mujibnagar Day — A Defining Moment in Bangladesh’s Liberation Struggle ১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এক স্মৃতি বিজড়িত দিন জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড আওয়ামী লীগ নেতাদের মুক্তিতে প্রথম আলোর জোরালো অবস্থান দিনে ৭-১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, শহরের চেয়ে গ্রামে সংকট তীব্রতর ১৭ এপ্রিল-বাংলাদেশের নূতন সূর্যোদয় বরিশাল নগরের প্রাণকেন্দ্রে ছাত্রলীগের ঝটিকা মিছিল অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে জুলাই-আগস্টে ঢাকায় হত্যাকাণ্ড বাড়ানোর নির্দেশ দেয় কে? জামায়াত জোট জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ; পিএস জনি আটক সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন