অনিয়ন্ত্রিত তাপমাত্রায় নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ নথি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ May, ২০২৫

অনিয়ন্ত্রিত তাপমাত্রায় নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ নথি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ May, ২০২৫ |
ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত এ বিদ্যাপীঠ প্রতিষ্ঠার পর থেকে কাগজের ওপর নির্ভরশীল হলেও ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কিছু শাখায় ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগে। তবে অবহেলিত অবস্থায় রয়ে গেছে প্রতিষ্ঠানটির সার্টিফিকেট, মার্কশিট ও ট্রান্সক্রিপ্ট সেবা শাখাগুলো। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) না থাকা, জরাজীর্ণ পরিবেশ, কাগজে নির্ভরশীল হওয়ায় নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের জন্য প্রয়োজনীয় সব নথি। এ তিন শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, অতিরিক্ত গরমের কারণে রুমগুলোর আর্দ্রতা বেড়ে যায়। যার ফলে ৪০ থেকে ৫০ বছর আগে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হওয়া সাবেক শিক্ষার্থীদের সার্টিফিকেট, মার্কশিট ও ট্যাবুলেশন শিটসহ গুরুত্বপূর্ণ সব নথি নষ্ট হয়ে যাচ্ছে। শত বছরের পুরোনো

নথির অনেকগুলো আবার ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। সার্টিফিকেট শাখায় কর্মরত সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল ওয়াদুদ জানান, ২০২২-২৩ সাল থেকে আমরা প্রিন্ট সার্টিফিকেট দিচ্ছি। কিন্তু এর আগের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় থেকে ২০২১ সাল পর্যন্ত যারা সার্টিফিকেট নিতে আসতেছে, তাদের হাতে লেখা সার্টিফিকেট দিতে হচ্ছে। ২০২৩ সালে এখানে কম্পিউটার দেওয়া হয়। এর আগে ২০২২ সালে আমরা অন্য জায়গা থেকে সার্টিফিকেট প্রিন্ট করে নিয়ে এসে শিক্ষার্থীদের দিতাম। সার্টিফিকেট শাখার এক কর্মচারী ১৯৬২ সালের একটি ফাইল দেখালেন। যেখানে দেখা যায়, ফাইলের সব পাতা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অনেক পাতা টুকরো টুকরো হয়ে গেছে। তিনি জানালেন, এসি না থাকায় অতিরিক্ত গরমে এ অবস্থা হয়েছে। মার্কশিট

ট্যাবুলেশন শাখার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ লোকমান হোসেন জানান, আমাদের এখানে ১০ হাজারের অধিক ট্যাবুলেশন শিট রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারের ফল নিয়ে তৈরি করা হয় এসব ট্যাবুলেশন শিট। এর মধ্যে অনেক শিট নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সের শিটগুলো নষ্ট হচ্ছে বেশি। কারণ হিসেবে তিনি জানান, অতিরিক্ত গরমের কারণে এরকম হচ্ছে। পাশাপাশি এগুলো নষ্ট হয়ে গেলে বিকল্প হিসেবে নেই কোনো ব্যবস্থা। জানা যায়, সার্টিফিকেট নেওয়ার জন্য প্রতিদিন ২০০টির বেশি আবেদন জমা হয় সার্টিফিকেট শাখায়। এর মধ্যে ১০০ থেকে ১৫০ জনকে প্রিন্ট সার্টিফিকেট দেওয়া হয়। বাকিগুলো হাতে লেখা সার্টিফিকেট দিতে হয়। তিন শাখা মিলিয়ে প্রতিদিন

১ হাজারের বেশি শিক্ষার্থী সেবা নিতে এসব শাখায় আসেন। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল আর্কাইভ হলে যুগ যুগ ধরে এসব কাগজপত্র টিকে থাকবে। এতে করে এসব শাখার কাজে যেমন গতিশীলতা আসবে পাশাপাশি কাজের চাপও কমবে। যার যা তথ্য দিতে না পারলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিপদে পড়বে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী বলেন, অতিরিক্ত তাপমাত্রা ও ডিজিটাল আর্কাইভ না হওয়ায় অনেক মূল্যবান নথি নষ্ট হচ্ছে। যদি কোনো দুর্ঘটনা হয়, তাহলে এসব নথি দেওয়ার উপায় থাকবে না। এসব সমস্যা সমাধান করা গেলে এসব শাখার কাজেও গতি আসবে, পাশাপাশি সেবার মানও বাড়বে। আমরা এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলতেছি। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ

খান সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান। তিনি বলেন, এগুলো বিশ্ববিদ্যালয়ের সম্পদ। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও বিশ্ববিদ্যালয়ের। আমি এ বিষয়ে শাখা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। পুরোপুরি সমাধান না করতে পারলেও আপাতত যতটুকু পারা যায় ততটুকু করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার