ঢাবিতে ছাত্রদলের সমাবেশে সাংবাদিকদের হেনস্তা ও মারধরের হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫

ঢাবিতে ছাত্রদলের সমাবেশে সাংবাদিকদের হেনস্তা ও মারধরের হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ |
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় আয়োজিত ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে হেনস্তার শিকার হয়েছেন দুই সাংবাদিক। ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ সমাবেশরে আয়োজন করে ছাত্রদল। সেখানে ওই দুই সাংবাদিককে গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের নেতাদের বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। তারা উভয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। প্রথমজন আফজাল হোসেন তানভীর বাংলাদেশ সংবাদ

সংস্থার ঢাবি প্রতিনিধি। অপরজন মানজুর হোসাইন মাহি কালের কণ্ঠ পত্রিকার ঢাবি প্রতিনিধি। জানা যায়, ঘটনাস্থলে সংবাদ কাভার করার জন্য গিয়ে প্রথম ভুক্তভোগী সাংবাদিক তানভীর তার এক বন্ধুর সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনা নিয়ে কথা বলছিলেন। এসময় পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রফিকউল্লাহ এসে তাকে বলেন, ‘তুই এভিডেন্স ছাড়া উলটাপালটা কথা বলতেছস কেন? কে তুই? তোরে থাপ্পর দিব! এখান থেকে এখনই চলে যা। এই কথা বলে সাংবাদিকের দিকে তেড়ে আসেন তিনি।’ বাগবিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্তের পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি ছাত্রদলের নেতা। তুই কে? এরপর সাংবাদিক পরিচয় দিলে তিনি বলেন, সাংবাদিক হইছস তো কী হইছে?’ এরপর আবার তার নাম

জিজ্ঞাসা করা হলে তার আশপাশের ছাত্রদলের অন্য নেতাকর্মীরা তাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যান। এ সময় ঘটনাস্থলে থাকা অন্য ভুক্তভোগী সাংবাদিক মানজুর মাহি বাগবিতণ্ডা দেখতে পেয়ে সরিয়ে নিয়ে যাওয়া ওই ছাত্রদলের নেতাকে থামাতে গেলে দ্বিতীয় ভুক্তভোগী সাংবাদিককে থামিয়ে কী হয়েছে কী হয়েছে বলে জিজ্ঞেস করেন ঢাবি শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সাইদ। এ সময় তাকে ঘটনাটি বললে তিনি ওই সাংবাদিককে বলেন, ‘আপনি কে? আপনার পরিচয় কী?’ ওই সাংবাদিক যখন তাকে পরিচয় দিয়ে ঘটনাটি জানান তখন তিনি তাকে বলেন, ‘সাংবাদিক হইলে কী হইছে?’ এ সময় ভুক্তভোগী দ্বিতীয় সাংবাদিককে তিনি ধাক্কা দেন। এসময় পাশে থাকা অন্য সাংবাদিকরাও এ ঘটনার প্রতিবাদ জানাতে থাকলে তাদের উদ্দেশ্য

করে গালি দেন মোহাম্মদ আবু সাইদ। অভিযুক্ত রফিকউল্লাহর কাছে অভিযোগের সত্যতা জানতে চাইলে রফিকউল্লাহ বলেন, ‘ওই সাংবাদিককে আমি চিনতাম না। ওনার গায়ে সাংবাদিকের কোনো পরিচিতি কার্ড ছিল না। আমি মনে করেছি উনি ছাত্রদলেরই কোনো এক ছোট ভাই। এ কারণে কথা কাটাকাটির মধ্যে আমি কিছুটা উত্তেজিত হয়ে যাই। কিন্তু যখন জানতে পারি উনি সাংবাদিক তখন আমি ওই জায়গা থেকে সরে আসি।’ অভিযুক্ত আবু সাইদ বলেন, ‘আমি পাশেই নাশতা করছিলাম। রফিকউল্লাহ নামে একজনের সঙ্গে সাংবাদিকদের ঝামেলা হলে আমি এগিয়ে যাই। আমি জানতাম না যে ওনারা সাংবাদিক। আমি মারামারির কোনো উদ্দেশ্য নিয়ে যাইনি। আমি শুধু হাত প্রসারিত করে তাদের আটকানোর চেষ্টা করছিলাম। আর তখন যদি

আমি গালি দিয়েও থাকি আমি শিউর না।’ এ বিষয়ে জানতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নাসির উদ্দীন নাসিরকে কয়েকবার ফোন দেওয়া হলেও তার সাড়া পাওয়া যায়নি। এদিকে বহিরাগত দুর্বৃত্তদের হাতে ঢাবি ছাত্র নিহতের প্রতিবাদ মিছিলে বহিরাগতের অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রিপন মিয়া ফেসবুকে লিখেছেন, যে বহিরাগতদের হাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাণ হারালেন, সেই বহিরাগতকেই আবার এই প্রাঙ্গণে নিয়ে আসা হলো কেন? আপনারা বুঝতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্নিহিত স্পন্দন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার