আনন্দে ভাসছেন কুয়েটের শিক্ষার্থীরা, পতাকা উড়িয়ে উল্লাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫

আনন্দে ভাসছেন কুয়েটের শিক্ষার্থীরা, পতাকা উড়িয়ে উল্লাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ |
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) স্বস্তি ফিরেছে। ভিসি-প্রোভিসির অব্যাহতির প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আনন্দে ভাসছে শিক্ষার্থীরা। ২ মাসের বেশি সময় ধরে চলা আন্দোলন ও ৫৭ ঘণ্টা অনশনের পর ক্যাম্পাস ছিল গতকাল শান্ত। বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে পতাকা উড়িয়ে উল্লাস করেছে কিছু শিক্ষার্থী। বিকালে হয় আনন্দ মিছিল। হলে ফিরেছে শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা বলেছেন, চাপের মুখে উপাচার্য ও উপ-উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে ন্যায়বিচারের পরাজয় ঘটেছে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ফারুক হোসেন বলেছেন, ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের চিহ্নিত করে শাস্তি না হওয়া পর্যন্ত তাদের ক্লাস বর্জনের আগের সিদ্ধান্ত বহাল রয়েছে। বুধবার রাত ১টায় তথ্য ও

সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েটের সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর পরপরই ক্যাম্পাসে অবস্থান করা ইউজিসির প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নিয়ে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান। এ খবরে রাতেই ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে বাঁধভাঙা উচ্ছ্বাস। শিক্ষার্থীরা বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের বিজয় হয়েছে। সত্য কখনো হারে না, ইনকিলাব জিন্দাবাদ। ভিসির পদত্যাগ নয়, পতন হয়েছে। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল বের করেন। ভিসি অব্যাহতির কার্যক্রমের সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানিয়ে দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে কুয়েটে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূর্বনির্ধারিত

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ মে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!