প্রথম দিনেই অনুপস্থিত ২৭ হাজার পরীক্ষার্থী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

প্রথম দিনেই অনুপস্থিত ২৭ হাজার পরীক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা একযোগে শুরু হয়েছে সারা দেশে। বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার প্রথম দিনেই সারা দেশে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের অপরাধে বহিষ্কার হয়েছেন ২২ জন পরীক্ষার্থী। এবার অনুপস্থিতির হার ১ দশমিক ৫৬ শতাংশ। মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশি ৩.৬৭ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। গত বছর প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী। সে তুলনায় এবার অনুপস্থিতি বেড়েছে। প্রথম দিনের পরীক্ষা শেষে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষার

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার। শিক্ষা উপদেষ্টা বলেন, এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে, পরীক্ষার পরিবেশ ভালো। এবারের পরীক্ষায় ৩৭১৫টি কেন্দ্রে ৩০০৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯২৮১৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সূত্রমতে, বৃহস্পতিবার নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩৪ হাজার ৬৩০ জন। ২ হাজার ২৮২টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আন্ত: শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১৩ লাখ ১৯ হাজার ৮৯২ জন পরীক্ষার্থী বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী। এদিন ঢাকা শিক্ষা বোর্ডের ২ জন, কুমিল্লা

বোর্ডের ১ জন, যশোর বোর্ডের ১ জন, সিলেট বোর্ডের ১ জন, বরিশাল বোর্ডের ২ জন ও ময়মনসিংহ বোর্ডের ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর মাদরাসা শিক্ষা বোর্ডে ১০ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের ২ জন বহিষ্কার করা হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ৩ হাজার ৪৯৬ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ১৭৩, রাজশাহী বোর্ডে ১ হাজার ৬২২, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৩, সিলেট বোর্ডের ৮৭৮, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৩৪১, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৫৫৩, ময়মনসিংহ বোর্ডে ৮৪২ ও যশোর বোর্ডে ১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিকে প্রথম দিনে দাখিলের কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১০

জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৬২৩ জন। আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, সারা দেশের ৭২৫টি কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ২ লাখ ৬১ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। তবে অংশ নেন ২ লাখ ৫২ হাজার ২৮৯ জন। এদিকে প্রথম দিনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ৬৯৯টি কেন্দ্রে এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন ১৩ লাখ ১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। তবে অংশ নেন

১২ লাখ ৮ হাজার ৬৬৯ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫৬৭ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের