তারিখ বদলে দাখিল পরীক্ষার নতুন রুটিন প্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ March, ২০২৫

তারিখ বদলে দাখিল পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ March, ২০২৫ |
বাংলা পরীক্ষা একদিন পিছিয়ে দিয়ে দাখিলের সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচিতে বাংলা পরীক্ষা ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। উচ্চতর গণিতের পরীক্ষা নতুন রুটিনে অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে। আগের রুটিনে এ পরীক্ষা হওয়ার কথা ছিল ১৩ মে। ব্যবহারিক পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নতুন এ সূচি প্রকাশিত হয়েছে। মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। এতে বলা হয়, নতুন রুটিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। আগের রুটিনে এ পরীক্ষা হওয়ার কথা ছিল ২০ এপ্রিল। আর উচ্চতর গণিতের পরীক্ষা নতুন রুটিনে অনুষ্ঠিত হবে আগামী

১৫ মে। আগের রুটিনে এ পরীক্ষা হওয়ার কথা ছিল ১৩ মে। ব্যবহারিক পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। এর আগে, গত ১৬ মার্চ এক বিজ্ঞপ্তি মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছিল, ১৩ এপ্রিলের আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মে। এবার বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো। বাংলা প্রথম পত্র এবং উচ্চতর গণিত (তত্ত্বীয়)-এর পরিবর্তন ছাড়া সংশোধিত রুটিনের সঙ্গে আগে প্রকাশিত রুটিনের সব তারিখ ও সময়ের মিল রয়েছে। তবে তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৬ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ২০ মের মধ্যে সবাইকে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। আগামী ১০ এপ্রিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে

দাখিল পরীক্ষাও। প্রথম দিন অনুষ্ঠিত হবে কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার