ভারতের সামরিক ব্যয় আরও বাড়লো, প্রতিরক্ষা বাজেট ৭৮ বিলিয়ন ডলার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ February, ২০২৫

ভারতের সামরিক ব্যয় আরও বাড়লো, প্রতিরক্ষা বাজেট ৭৮ বিলিয়ন ডলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ February, ২০২৫ |
২০২৫ সালের জন্য প্রতিরক্ষা বাজেট ৯.৫% বাড়িয়ে ৭৮ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের সর্বশেষ বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয়ের পরিমাণ দেশের মোট জিডিপির ৮% এ উন্নীত হয়েছে, যা বৈশ্বিকভাবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চতুর্থ বৃহত্তম প্রতিরক্ষা ব্যয়কারী দেশ হিসেবে ভারতকে প্রতিষ্ঠিত করছে। বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা খাতে মূলধনী ব্যয় গত বছরের তুলনায় ৪.৬% বৃদ্ধি পেলেও, ভারতের সামরিক আধুনিকায়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এটি আরও বেশি হওয়া প্রয়োজন, বিশেষ করে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন বাজেটে ৫.৬ বিলিয়ন ডলার নতুন যুদ্ধবিমান ক্রয়ের জন্য এবং ২.৮ বিলিয়ন ডলার নৌবহর শক্তিশালী করার জন্য বরাদ্দ

করা হয়েছে। তবে ভারতে এখনও ৮ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করলেও, সামরিক খাতে বিশাল ব্যয়ের ফলে সরকারের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষা বাজেটের বড় অংশই অবসরভাতা ও বেতন প্রদানের জন্য ব্যয় হয়, যা বরাবরের মতোই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক আর্থিক উপদেষ্টা অমিত কৌশিশ বলেছেন, অনেকদিন ধরেই এটি উদ্বেগের বিষয় যে প্রতিরক্ষা বাজেটের বিশাল অংশ পেনশন ও বেতন প্রদানে ব্যয় হয়, যা এখনও অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, ভারতের এই সামরিক সম্প্রসারণ কৌশল আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা