বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গিয়ে মহা বিপদে মোদি-মমতা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গিয়ে মহা বিপদে মোদি-মমতা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ |
ভারতের অর্থনীতিতে পড়েছে মহাধস। ভারতীয় রুপীর রেকর্ড দরপতনযা দেশটির সামগ্রিক অর্থনীতিতে গভীরভাবে প্রভাব ফেলছে। জুলাই বিপ্লবে বাংলাদেশের কপাল খুললেও যেন কপাল পুড়েছে ভারতের। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি। তাহলে কি জুলাই বিপ্লবের পরই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নেয়া সিদ্ধান্তেরই খেসারত দিতে হচ্ছে মোদিকে? বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্ক স্বাভাবিক নয়। বিশেষ করে ছাত্রজনতার আন্দোলনের মুখে আগস্ট মাসে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতির কারণে ভারতের অর্থনীতি একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে পর্যটক প্রবাহ বন্ধ

হয়ে যাওয়ায় ভারতের পর্যটন শিল্পে প্রায় ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশিদের ভারতীয় ভিসা বন্ধ করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে ভারত। কারণ ভারতে ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে প্রায় শীর্ষে থাকে বাংলাদেশ। ভারতের পর্যটন খাতে প্রতিবছর প্রায় ৩০ বিলিয়ন ডলার আয় করে। যার মধ্যে ৬ বিলিয়ন ডলার আসে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে। বাংলাদেশি পর্যটকরা ভারতের মোট বিদেশী পর্যটকদের ২২ শতাংশ। আর ভিসা ফি থেকেও ভারতের আয় হতো প্রায় ৩০০ কোটি টাকা। কিন্তু, সেআ আয় এখন একেবারেই শূন্য। ভারতের পর্যটন মন্ত্রণালয় বলছে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন মাস পর‌্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা। ছয়

মাসে প্টরায় ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯১ শতাংশ বেশি। তবে তা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৯৮ শতাংশ কম। বৈষম্যবিরোধি ছাত্রজনতার ৫ই আগস্টের গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে সাময়িক ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। তার প্রভাব পড়ে স্বাস্থ্য খাতেও। কেয়ারেজ রেটিং রিপোর্ট অনুসারে ভারতের মোট চিকিৎসা পর্যটনে শতকরা প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ অবদান রাখে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এদিকে বাংলাদেশের পর্যটকদের সংখ্যা কমে যাওয়ার কারণে কার‌্যত ধুকছে নিউমার্কেট চত্তর। মধ্য কলকাতার প্রায় দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্রায় ১০০টি হোটেল এবং ছোটবড় মিলিয়ে প্রায় ৩

হাজার দোকান রয়েছে যেগুলো পুরোপুরিভাবে নির্ভর করে এই বাংলাদেশি পর্যটকদের উপরে। পরিসংখ্যান বলছে বাংলাদেশি পর্যটকদের অভাবে এই অঞ্চলের ব্যবসার প্রায় ৭০ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক