তীব্র শীতেও হাফপ্যান্ট-জার্সি পরিয়ে দাঁড় করিয়ে রাখা হলো শিক্ষার্থীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

তীব্র শীতেও হাফপ্যান্ট-জার্সি পরিয়ে দাঁড় করিয়ে রাখা হলো শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল রোববার সকাল ১০টায়। টুর্নামেন্টে অংশ নিতে বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে ভ্যেনুতে উপস্থিত হন বেশ আগেভাগেই। কিন্তু টুর্নামেন্টের প্রধান অতিথি জেলা প্রশাসকের আসতে দেরি হওয়ায় তাদের হাফপ্যান্ট আর পাতলা জার্সি পরিয়ে সদরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখেন আয়োজকরা। এতে কোমলমতি এসব শিশুরা শীতে জবুথবু হন বলে প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষক ও অভিভাবক মহলে। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে শিক্ষার্থীদের মাঠের আসার বিষয়টি স্বীকার করে বলেন, কিন্তু তাদের

খোলা মাঠে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়নি। কয়েকজন শিক্ষার্থী জানান, সকাল ৮টার দিকে তারা মাঠে পৌঁছানোর পর উপজেলা দলের জার্সি পরে তাদের মাঠে দাঁড়িয়ে থাকতে হয়। মাইকে কিছুক্ষণ পরপর শিক্ষকরা ঘোষণা দেন, আর একটু পরই ডিসি স্যার আসবেন, তিনি এসে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। কিন্তু জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বেলা ১১টা ২০ মিনিটের দিকে মাঠে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। ফলে দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় শীতের মধ্যে দাঁড়িয়ে থেকে কাহিল হয়ে পড়েন শিক্ষার্থীরা। শীতে কাঁপুনিও দিতে দেখা গেছে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের। টুর্নামেন্টের উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ

হাসান টুকুন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে (বালক) মনিরামপুর উপজেলাকে তিন গোলে হারায় শার্শা উপজেলা আর বালিকা বিভাগে মনিরামপুর উপজেলাকে চার গোলে হারিয়েছে শার্শা উপজেলা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর