রাবিতে পোষ্য কোটা বিতর্কে মুখোমুখি দু’পক্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫

রাবিতে পোষ্য কোটা বিতর্কে মুখোমুখি দু’পক্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায় না হলে ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের। এদিকে, কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। আন্দোলনকারী শিক্ষার্থী ও অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উত্তেজনা চলছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, 'এ মুহূর্তে প্রশাসন ভবনে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করা হয়েছে। তাদের ছেড়ে দিলে পোষ্য কোটা নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা ছাড়া এটা সমাধান সম্ভব নয়।' শিক্ষার্থীদের দাবি, পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ভবনের তালা খুলবে না। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, পোষ্য কোটা বাতিল না হলে রবিবার

থেকে ক্যাম্পাসে শাটডাউন করা হবে। জানা গেছে, ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় সহায়ক ও সাধারণ কর্মচারীর সন্তানের জন্য ১% পোষ্য কোটা রাখার সিদ্ধান্ত নেয়। তবে ২ জানুয়ারি এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা দিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ফলে দুই উপাচার্য, প্রক্টর, জনসংযোগ প্রশাসকসহ শতাধিক কর্মকর্তা কর্মচারী ভিতরে আটকে আছেন। ভোগান্তিতে বেড়েছে দাফতরিক কাজে। ১০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ভবনের তালা ভাঙ্গার চেষ্টা করেন কর্মকর্তারা। ফলে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আন্দোলনে অন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী আসায় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে প্রশাসন। এদিকে, বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি ৫% কোটা পুনর্বহালের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

অন্যদিকে এখনও প্রশাসন ভবন অবরুদ্ধ রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। ক্যাম্পাসের টহলরত পুলিশদের বের করে দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, ১% কোটার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছি। আমরা প্রাতিষ্ঠানিক সুবিধা ফেরত চাই। এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৬ জানুয়ারি মানববন্ধন, ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ২ ঘণ্টা অবস্থান এবং ৮ জানুয়ারি আমরা সর্বাত্মক কর্মসূচি পালন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর