ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় জবিতে আনন্দ মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় জবিতে আনন্দ মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ |
ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে দশটায় ক্যাম্পাসে জমায়েত হয় শতাধিক শিক্ষার্থী। পরে ক্যাম্পাস থেকে আনন্দ মিছিল নিয়ে রায়সাহেব মোড় হয়ে আবার ক্যাম্পাস ফিরে আসে শিক্ষার্থীরা। আনন্দ মিছিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হয় ছাত্রদল, ছাত্র অধিকার ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহাগ আহমেদ বলেন, প্রায় দুহাজার শিক্ষার্থীকে শহীদ করার একমাত্র দায় ছাত্রলীগ ও আওয়ামীলীগের। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। এবার আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, ছাত্রলীগ তো সন্ত্রাসী, বর্বর সংগঠন ছিল। তাদের থেকে অন্য ছাত্রসংগঠনেরও শিক্ষা নেওয়া উচিত। না হলে তাঁরাও ভবিষ্যতে নিষিদ্ধ হবে। এ সময়

শিক্ষার্থীরা হৈ হৈ রৈরৈ, ছাত্রলীগ গেলি কই, ছাত্রলীগের চামড়া তুলে নিব আমরা, একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, আমার ভাইয়ের রক্ত বৃথা হতে দিব না, সাজিদ ভাইয়ের রক্ত, বৃথা হতে দিব না সহ বিভিন্ন স্লোগান দেন। এর আগে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্য দিয়ে নিষিদ্ধ করেছে সরকার। আজ রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ