মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪
     ৭:৪৫ পূর্বাহ্ণ

মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ | ৭:৪৫ 144 ভিউ
আগের শিক্ষাক্রমে ফেরার অংশ হিসেবে মাধ্যমিকে আবার বিভাগ বিভাজন চালু করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২০২৫ সাল থেকে এটি চালুর পরিকল্পনা রয়েছে। নতুন শিক্ষাবর্ষ থেকে জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুযায়ী নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় বিভাগ রাখতে বুধবার শিক্ষা অধিদপ্তর শিক্ষা বোর্ডগুলোতে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থাকবে না মর্মে নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ১লা সেপ্টেম্বর পরিপত্রের জরুরি নির্দেশনা অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা (২০২৬ সালে অনুষ্ঠাতব্য) জাতীয়

শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাজন অব্যাহত থাকবে। এ লক্ষ্যে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে তারা এক শিক্ষাবর্ষের মধ্যেই শিখন কার্যক্রম সম্পন্ন করতে পারে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার শিক্ষাক্রমে সংস্কার আনার পদক্ষেপের অংশ হিসেবে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ) তুলে দিয়েছিল। সে অনুযায়ী বর্তমানে নবম শ্রেণিতে কোনো বিভাগ বিভাজন নেই। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে তারা যখন দশম শ্রেণিতে উত্তীর্ণ হবেন, তখন তাদের এসএসসি ও সমমানের পুরনো শিক্ষাক্রম (শিক্ষাক্রম ২০১২) অনুসরণ করতে হবে। এসব শিক্ষার্থীর বিজ্ঞান, মানবিক

ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাজন বেছে নিতে হবে। এজন্য দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি করা হবে, যাতে তারা এক শিক্ষাবর্ষেই শিখন কার্যক্রম সম্পন্ন করতে পারে বলে নতুন নির্দেশনায় বলেছে শিক্ষা অধিদপ্তর।মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ জন কর্মী নেবে আকিজ গ্রুপ, ৩৫ বছরেও আবেদনের সুযোগ বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট, পাকিস্তানকে যা বলল আইসিসি নাগরিকত্ব আইনে সুখবর দিল ইতালি তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ কঙ্গোতে ভয়াবহ ভূমিধস, ২০০ জনের প্রাণহানির শঙ্কা দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত? ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত? ঘরে খাবার মজুত করছেন ইরানিরা এক্স অ্যাকাউন্ট হ্যাকড হলে বুঝবেন কিভাবে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক সিভাসু হলের কক্ষ থেকে ৪র্থ বর্ষের শিক্ষার্থী উপমা দত্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঞ্চল্যকর তথ্য ফাঁস: এপস্টাইন নেটওয়ার্কের ‘গুড বুক’-এ ড. ইউনূস! নেপথ্যে জঘন্য অপরাধী চক্র চট্টগ্রামে ২৬ দিনে ১২ খুন : ইউনূসের ‘সংস্কার সরকার’ কি দেশকে জঙ্গলরাজে পরিণত করছে? সম্প্রীতির বাংলাদেশে উগ্রবাদের আস্ফালন: সংখ্যালঘু নির্যাতনের বিচারহীনতার এক চালচিত্র আসন্ন সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে” – তৌহিদ হোসেন পাতানো নির্বাচনে জামায়াতকে ক্ষমতায় বসানোর নীল নকশা কি চূড়ান্ত? ইসলামে নারীদের শীর্ষ পদে যাওয়ার সুযোগ নেইঃ জামায়াত এর নারী বিভাগের শীর্ষ নেত্রী শেখ হাসিনার সময় বাংলাদেশ এগিয়ে যাচ্ছিলো, এখন নেপালও অবজ্ঞা করে: অধ্যাপক ইমতিয়াজ জামায়াতের বিরুদ্ধে পরিকল্পিত ভোটার স্থানান্তরের অভিযোগ: আসনভিত্তিক তথ্য চায় বিএনপি