পুতিনের জন্য শিথিল হলো আইন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪

পুতিনের জন্য শিথিল হলো আইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ |
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্য দেশে গেলেও তার জন্য শিথিল হয় আইন। শুক্রবার (১১ অক্টোবর) তেমনই এক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। নিষিদ্ধ গাড়ি নিয়ে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে একটি আন্তর্জাতিক ফোরামে যোগ দেন তিনি। ভিডিও ফুটেজে দেখা যায়, একটি কালো রঙের অরাস গাড়ি নিয়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। ২০১৮ সালে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে সাদা ছাড়া অন্য সব রঙের গাড়ির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ঠিক কী কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়, আগের প্রেসিডেন্টরা সাদা রঙকে ‘সৌভাগ্যের’ প্রতীক মনে করতেন। জানা গেছে, একমাত্র পুতিনই কালো রঙের গাড়িতে করে ওই সম্মেলনে হাজির

হন। অবশ্য এ জন্য বিশেষ অনুমতিও নিতে হয়েছে তাকে। বলা হচ্ছে, সাদা রঙের অরাসে নিরাপত্তা ঘাটতি আছে। আন্তর্জাতিক এই সম্মেলনে আর্মেনিয়া, ইরান, পাকিস্তান, মঙ্গোলিয়া, কিরগিজিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, ইরাক ও তুরস্কের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। এ ছাড়া ওআইসি ও ইউনেস্কোসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে হাজির হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাত্র ৬ হাজার টাকায় নির্মিত সিনেমার আয় ২৬ কোটি টাকা! রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম ২৮ বছর বয়সি তরুণীর মাদকে জড়িয়ে পড়ার গল্প যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন নাটালির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের গুঞ্জন, মেলানিয়ার প্রতিক্রিয়া কী? নতুন স্ট্রাইকার প্রসঙ্গে মুখ খুললেন ফ্লিক চিকিৎসক ধীপ্রা হত্যা: প্রভাবশালীদের ইয়ার্কি ও চাপে মানসিক নির্যাতন ও স্বজনদের অবহেলায় মৃত্যুর মামলা প্রত্যাহার কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী?