কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ November, ২০২৬

কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ November, ২০২৬ |

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার ট্রাইব্যুনাল এই অভিযোগ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাইনুল হোসেন খান নিখিল, সালাউদ্দিন মাহমুদ জাহিদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি। এছাড়াও আসামিদের তালিকায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও

ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মো. জসিম উদ্দিন মোল্লার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, আসামিদের প্ররোচনা, ষড়যন্ত্র ও নির্দেশনায় মিরপুর মডেল, পল্লবী ও কাফরুল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা ৬৪ জনের বেশি ছাত্র-জনতাকে হত্যা এবং অনেককে গুরুতর জখম করে। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই সকালে মিরপুর-১২ নম্বর মোল্লা মার্কেটের সামনে মাইনুল হোসেন খান নিখিল, ইলিয়াস মোল্লাহ ও সালাউদ্দিন মাহমুদ জাহিদের নির্দেশে এবং গাজী মেসবাউল হোসেন সাচ্চুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

তদন্তে প্রাপ্ত তথ্যানুযায়ী, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এছাড়া

১৮ জুলাই গুলি চালানোর পুরস্কার হিসেবে দিনে দায়িত্ব পালনকারী অফিসার ও ফোর্সদের ১ হাজার টাকা এবং রাতে দায়িত্বরতদের ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। পল্লবী থানার তৎকালীন ওসি অপূর্ব হাসান অধীনস্থ পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছিলেন, ‘যে গুলি করবে না, তাকে আমি গুলি করব।’ ছাত্রদের হত্যার পর তিনি আরও বলেছিলেন, ‘মাইরা তো ফালাইছি, এখন কী করবা, বলো।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব