৭ দাবিতে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫

৭ দাবিতে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ |
কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ, বিদেশগমন ও অবসরভোগীদের জন্য চিকিৎসা ভাতাসহ সাতটি দাবি তুলেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরীতে জরুরি সভা ডাকা হয়। সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের মহাসচিব নিজামউদ্দিন আহমেদ। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, মো. তৌহিদুর রহমান, শাহীন গোলাম রব্বানী, মো. নজরুল ইসলাম, রহমত উল্লাহ বাবু, মনোয়ার হোসেন, শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারী সংগঠনের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ প্রমুখ নেতারা। সভা শেষে সচিবালয় বাদামতলা চত্বরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে ৯ম জাতীয় পে-কমিশন গঠন ও

কর্মচারীদের অভিপ্রায় ও করণীয় বিষয়ে জানানো হয়। এ সময় সাতটি দাবি তোলা হয়। সিদ্ধান্তগুলো হলো— ১. ১০-২০ গ্রেডের কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণের মেয়াদ ন্যূনতম ১০ দিন কার্যকর করা। ২. সঞ্জীবনী প্রশিক্ষণে গমণকারী প্রশিক্ষণার্থীদের জন্য অন্তত পক্ষে ২০,০০০ টাকা হাত খরচ ভাতা প্রদান করা। ৩. সার্কভুক্ত দেশসমূহে সঞ্জীবনী প্রশিক্ষণের আয়োজন করা। 8. ৯ম জাতীয় পে-কমিশন গঠন পরবর্তী কার্যক্রম দ্রুততার সঙ্গে সমাপ্ত করে ২০২৫ সালের নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও কার্যকর করা। ৫. বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১২টি গ্রেড প্রবর্তন করা এবং এর ব্যত্যয় ঘটলে সারা বাংলাদেশে কর্মচারী সংগঠনকে নিয়ে একদফার ভিত্তিতে আন্দোলন ঘোষণার প্রত্যয় ব্যক্ত করা হয়। ৬. অবসরভোগীদের জন্য ১৫,০০০ টাকা চিকিৎসা ভাতাসহ তাদের জন্য বিশেষ বরাদ্দ রাখার

প্রস্তাব করা হয়। ৭. অর্থ মন্ত্রণালয়ের নানাবিধ হয়রানিমূলক কার্যক্রম ও সিদ্ধান্তিত বিষয়ে অযথা কালক্ষেপনের বিষয়ে প্রতিকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ