৭ কলেজ শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

৭ কলেজ শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার শেষ দিনে দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের জন্য সায়েন্স ল্যাব ব্লকেড কর্মসূচিতে নেমেছেন তারা। সোমবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের দাবির ব্যাপারে এখন পর্যন্ত আশানুরূপ সাড়া পাইনি। বরং উল্টো এর বিপরীত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য সায়েন্স ল্যাব ব্লকেড কর্মসূচি পালন করা হবে। যতক্ষণ না দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করা হচ্ছে ততক্ষণ শিক্ষার্থীরা ঘরে ফিরবে না।’ গত ২১ অক্টোবর প্রাথমিকভাবে তিনটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছিলেন আন্দোলনকারীরা। সেগুলো হলো- সাত কলেজ

নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য সংস্কার কমিটি গঠন, ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের সমন্বয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন এবং সেশন জট নিরসন। এর আগে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন তারা। ঢাবি অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)