৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫

৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫ |
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি মো. তানজিমুল আজিজ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়–অধিভুক্ত সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ প্রণয়নের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। এই অগ্রগতি জানার পর আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তানজিমুল আজিজ বলেন, প্রতিনিধি দলের ২৩ জন সদস্য শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের পিএসসহ সংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। তারা নিশ্চিত করেছেন যে, অধ্যাদেশের কাজ এখন দ্বিতীয় ধাপে রয়েছে। এ ধাপটি সবচেয়ে বেশি সময়সাপেক্ষ হলেও, এটি শেষ হলেই প্রায় পুরো কাজ সম্পন্ন হয়ে যাবে। তাই দ্রুত বাকি কাজ শেষ

করে অধ্যাদেশ জারির আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, অধ্যাদেশ প্রণয়নের অংশ হিসেবে জমা পড়া প্রায় ছয় হাজার ই-মেইল যাচাই-বাছাই ও নথিভুক্ত করার কাজ চলছে। জনবল সংকটের কারণে আগে দুজন কর্মকর্তা এই দায়িত্বে ছিলেন, এখন চাপ অনুধাবন করে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তানজিমুল আজিজ জানান, আগামী তিন থেকে চার দিনের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ শেষ করার পর পরবর্তী ধাপ শুরু হবে। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এরপর প্রতিটি ধাপ চার দিনের মধ্যে শেষ করা সম্ভব হবে। তিনি বলেন, সবকিছু ঠিকভাবে চললে অধ্যাদেশ শিগগিরই ক্যাবিনেটে উঠবে। তবে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টারা দেশে থাকলে প্রক্রিয়াটি আরও দ্রুত সম্পন্ন

হবে, অন্যথায় হয়তো কয়েক দিন দেরি হতে পারে। শিক্ষার্থীদের উদ্দেশে আজিজ বলেন, আমরা নিশ্চিত হয়েছি—অধ্যাদেশের ৮০ শতাংশ কাজ সম্পন্ন। এখন শান্তিপূর্ণভাবে অপেক্ষা করলেই ফল আসবে। শিক্ষা উপদেষ্টাও আমাদের বলেছেন— আমরা যেন আন্দোলনে এমন কিছু না করি যাতে প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। তানজিমুল আজিজ আন্দোলন স্থগিতের আহ্বান জানালেও আন্দোলনের সময় আহত কয়েক শিক্ষার্থীর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দুঃখের বিষয়, আমাদের একজন শিক্ষার্থীকে আঘাত করেছেন, যার মাথায় সেলাই দিতে হয়েছে। আরও দুজন আহত হয়েছে, একজনকে ঢাকা মেডিকেলে সিটি স্ক্যান করতে হয়েছে। আমরা চাই এই ঘটনারও তদন্ত হোক।’ তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে কঠিন সময় পার করছেন, তবে অধ্যাদেশ প্রণয়নের অগ্রগতি দেখে তারা আশাবাদী

হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়