৭২ ঘণ্টার মধ্যে প্লাবিত হতে পারে ৫ জেলার নিম্নাঞ্চল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫

৭২ ঘণ্টার মধ্যে প্লাবিত হতে পারে ৫ জেলার নিম্নাঞ্চল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৫ |
আগামী ৩ দিনের মধ্যে দেশের অন্তত পাঁচ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিশেষ করে তিস্তা, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় (৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং ভারতের পার্শ্ববর্তী অঞ্চলে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে বিশেষ করে নিচের ৫ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। এগুলো হলো-লালমনিরহাট, নীলফামারী, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর। তিস্তা নদীর পানি

রংপুর বিভাগে ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। আগামী ৩ দিন এর পানি সতর্কসীমা ছুঁয়ে ফেলতে পারে। ফলে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। একইভাবে, সোমেশ্বরী ও ভুগাই নদীর পানিও বাড়ছে, যা ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণা জেলার কিছু অংশ প্লাবিত করতে পারে। কংস নদীর পানি এখন স্থিতিশীল থাকলেও সেটিও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। এদিকে রংপুর ও রাজশাহী অঞ্চলের করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা ও টাঙ্গন নদীর পানি বাড়লেও, আত্রাই, আপার আত্রাই, মহানন্দা ও ঘাঘট নদীর পানি কিছুটা কমেছে। তবে পরবর্তী ৩ দিনে এসব নদীতেও পানির প্রবাহ বাড়ার পূর্বাভাস রয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চল—বরিশাল, খুলনা ও চট্টগ্রামে বর্তমানে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার দেখা

দিয়েছে। এই জোয়ার আরও একদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত