ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জাবির সেই ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক
মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড
পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড
গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল
শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
৪ নভেম্বর ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী ৪ নভেম্বর বিকেলে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফুলকোর্ট সভা অনুষ্ঠান সংক্রান্ত সুপ্রিম কোর্টের জারি করা এক নথিতে এ তথ্য জানানো হয়েছে।
নথিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে প্রশাসন ভবন-৪ এর দ্বিতীয় তলায় অবস্থিত কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এই সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়েও আলোচনা হয়ে থাকে। পদাধিকারবলে প্রধান
বিচারপতি এ সভায় সভাপতিত্ব করে থাকেন।
বিচারপতি এ সভায় সভাপতিত্ব করে থাকেন।



