৪৪তম বিসিএসের ফল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ, ৪ দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫

৪৪তম বিসিএসের ফল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ, ৪ দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ |
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ‘প্রহসনমূলক’ মন্তব্য করে এর প্রতিবাদ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ ৪ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। শুক্রবার (৫ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন এবং সড়কে বসে পড়েন। ফলে ওই এলাকায় যান চলাচলে তীব্র বিঘ্ন ঘটে এবং শাহবাগ ও আশেপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বিক্ষোভে নানা স্লোগান দেন— ‘জুলাই আবার এসেছে, ছাত্রসমাজ আবার জেগেছে’, ‘এই মুহূর্তে দরকার, পিএসসির সংস্কার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘নিশিরাতের ফলাফল, মানি না মানব না’। চাকরিপ্রত্যাশীরা যে চার দফা দাবিতে আন্দোলনে

নেমেছেন, সেগুলো হলো— ১. ৪৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়ন: চূড়ান্ত ফলাফল থেকে চয়েস লিস্টের নিচের ক্যাডারে সুপারিশ বাদ দিয়ে অধিযাচিত সব পদসহ পুনঃসুপারিশ করতে হবে এবং তা নতুন করে প্রকাশ করতে হবে। একই সঙ্গে পরবর্তী বিসিএসগুলোতেও স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখার দাবি জানান তারা। ২. নন-ক্যাডার বিধি সংশোধন: নন-ক্যাডার বিধি ২৩ বাতিল বা সংশোধন করতে হবে। ভাইভায় উত্তীর্ণদের মধ্য থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে ৯ম ও ১০ম গ্রেডে চাকরির সুযোগ দিতে হবে। ৩. নম্বর প্রকাশ ও স্বচ্ছতা নিশ্চিতকরণ: প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক— তিন ধাপেই পরীক্ষার নম্বর প্রকাশ বাধ্যতামূলক করতে হবে। লিখিত খাতা পিএসসি অফিসে বসে মূল্যায়নের ব্যবস্থা চালু করতে হবে। ভাইভার নম্বর ২০০ থেকে কমিয়ে

১০০ করার দাবি জানান চাকরিপ্রত্যাশীরা। ৪. যৌক্তিক প্রস্তুতির সময় প্রদান: স্পেশাল বিসিএসসহ সব নিয়োগ পরীক্ষার আগে পরীক্ষার্থীদের উপযুক্ত প্রস্তুতির জন্য পর্যাপ্ত ও যৌক্তিক সময় দিতে হবে। তাদের প্রধান দাবি, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল অবিলম্বে পুনর্মূল্যায়ন করে নতুন করে প্রকাশ করতে হবে। অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?