৩ মাস মোহাম্মদপুরের নেই লাইনের গ্যাস: “জুলাই জ্বালিয়ে ভাত রাঁধব?” ক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিক্রিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬

৩ মাস মোহাম্মদপুরের নেই লাইনের গ্যাস: “জুলাই জ্বালিয়ে ভাত রাঁধব?” ক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬ |
৩ মাস ধরে গ্যাস পাচ্ছে না রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষ। বিকল্প হিসেবে অনেকে সিলিন্ডার গ্যাস ও ইলেকট্রিক চুলা ব্যবহার করলেও নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের রান্না হচ্ছে লাকড়ির চুলায়। ভোগান্তির জন্য শুধু গ্যাস সংকট নয়, বরং সরকারের দায়িত্বহীনতাকে দুষছেন এলাকাবাসী। “আগে রান্নার গ্যাসের জন্য এমন কষ্ট করতে হয়নি। জুলাইতে মোহাম্মদপুরবাসী এতো ত্যাগ স্বীকার করে উল্টো বৈষম্যের শিকার”- উল্লেখ করে ক্ষোভ ঝাড়ছেন এলাকার মানুষ। আদাবরের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী মো. মোসাদ্দেক বললেন কথাগুলো। তিনি আরও বলেন, মাসে মাসে গ্যাসের বিল দিচ্ছি, আবার সিলিন্ডার কিনে ব্যবহার করতে হচ্ছে। এই ডাবল খরচের জন্যই কি জুলাই আন্দোলনে নেমেছিলাম? এখন কি জুলাই জ্বালিয়ে ভাত রাঁধব? গ্যাস, বিদ্যুৎ, আইনশৃঙ্খলাসহ প্রায়

সবকিছু নিয়েই সংকটে মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা। মোহাম্মদিয়া হাউজিং, নবোদয় হাউজিং, আদাবর, ঢাকা উদ্যানসহ বিভিন্ন এলাকায় প্রায় তিন মাস ধরে বন্ধ গ্যাস সরবরাহ। তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দারা। চুলায় মিলছে না গ্যাস। কিন্তু ঠিকই দিতে হচ্ছে গ্যাস বিল। এই সংকটের স্থায়ী সমাধান চান বাসিন্দারা। এখানকার বেশিরভাগ বাসাবাড়িতে লাইনের গ্যাসের বদলে সিলিন্ডার ও ইলেকট্রিক চুলা ব্যবহার করছে মানুষ। অনেকেই রান্না করছেন লাকড়ির চুলায়। ভোগান্তিতে পড়েছেন বাড়ির মালিকরাও। গ্যাস না থাকায় ভাড়াটিয়া পাচ্ছেন না তারা। তাদের দাবি, গ্যাস লাইনে লিকেজ, পানি জমাসহ তিতাসের অব্যাবস্থাপনার কারণে আরো তীব্র হয়েছে সংকট। মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন , তারা বলেন, লাইনে পানি

আছে। তাহলে এটা পরিষ্কার করার দায়িত্বও তো তিতাসের। সমস্যা থেকে উত্তরণের বিষয়টাতে তারা খেয়াল করছে না। কার্যকরী পদক্ষেপও তারা গ্রহণ করছে না। তবে তিতাস কর্তৃপক্ষের দাবি, গ্যাসের চাপ কম থাকায় সরবরাহ ব্যাহত হচ্ছে। তিতাসের সোবহানবাগ অফিসের উপ-মহাব্যবস্থাপক নজিবুল ইসলাম বলেন, সমস্যাটা সাপ্লাইয়ের ঘাটতির জন্য। পর্যাপ্ত মিলছে না। মোহাম্মদপুরের মতো বেশিরভাগ জায়গাতেই গ্যাস সরবরাহ বন্ধ। কল-কারখানাসহ পরিবহণ খাতেও ভোগান্তিতে সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউনূস ও তার উপদেষ্টাদের মহা লুটপাট-অর্থ পাচারের খতিয়ান ক্রমশ প্রকাশ্যে BRICS থেকে দূরত্ব: বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সুযোগ কি বিসর্জনের পথে? সাইবার সুরক্ষা আইন ফের সংশোধনের পথে: গুজব-অপতথ্যে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের প্রস্তাব নারী এশিয়া কাপের ফাইনালেও চ্যাম্পিয়ন ভারত ও নকভির ট্রফি নাটক ম্যানচেস্টার ডার্বিতে হলান্ডের গোল ভুল ছিল, স্বীকার করল প্রফেশনাল গেম রেফারিজ শেলটনকে হারিয়ে ইউএস ওপেনের মুকুট জভেরেভের আওয়ামী লীগের প্রতি অভিযোগ আছে, প্রত্যাশাও অনেক: এবার আর কোন ছাড় দিতে রাজি না ৩ মাস মোহাম্মদপুরের নেই লাইনের গ্যাস: “জুলাই জ্বালিয়ে ভাত রাঁধব?” ক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে উড়ে গেল বাংলাদেশ, হারের নতুন রেকর্ড আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন রাজধানীতে চলমান তল্লাশি ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের